| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
গ্রুপ 2 নং এর 6টি ধাতব মৌল (Be, Mg, Ca, Sr, Ba ও Ra), যাদের অক্সাইড ও হাইড্রোঅক্সাইডসমূহ ক্ষারীয় এবং ভূ-ত্বকের মাটিতে পাওয়া যায়, তাদেরকে মৃ-ক্ষার ধাতু বলে।
বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। কারণ জানা আছে, যেসব গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান থাকে তাদের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা (1+1) বা 2 এবং উৎপাদের মোল সংখ্যাও 2। অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হওয়ায় বিক্রিয়াটি সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই।
উদ্দীপকের ১নং পাত্রের দ্রবণের ক্ষেত্রে দেওয়া আছে,
বা,
এখানে, C = 0.1M
জানা আছে, বিয়োজন মাত্রা,
বা,
বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয় বলে,
অর্থাৎ ১নং পাত্রে বিদ্যমান দ্রবের বিয়োজন মাত্রা 3.97%।
উদ্দীপক হতে, (১) নং পাত্রে দুর্বল এসিড এবং (২) নং পাত্রে সেই দুর্বল এসিডের লবণ বিদ্যমান।
এখন, ১নং পাত্র ও ২নং পাত্রের মিশ্রিত দ্রবণের pH মান,
মিশ্রণের pH. মান 4.10 হওয়ায় HCOOH ও HCOONa একটি অম্লীয় বাফার হিসাবে কাজ করবে। এতে সামান্য পরিমাণে তীব্র এসিড ও ক্ষার যোগ করলে pH মান অপরিবর্তিত থাকে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
এ বাফার দ্রবণে উপাদানদ্বয় নিম্নরূপে বিয়োজিত হয়-
সামান্য পরিমাণে তীব্র এসিড যোগ করলে : এ দ্রবণে সামান্য এসিড যোগ করলে তা দ্রবণে বিদ্যমান আয়নের সাথে যুক্ত হয়ে HCOOH উৎপন্ন করে। এক্ষেত্রে HCOOH মৃদু বলে দ্রবণের মোট pH স্থির থাকে।
সামান্য পরিমাণে তীব্র ক্ষার যোগ করলে: এ মিশ্রণে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করা হলে তা থেকে উৎপন্ন আয়ন এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে। তখন অ-আয়নিক HCOOH এর একটি -অংশ আয়নিত হয়ে ঘাটতি প্রদান করবে। ফলে দ্রবণের আয়নের কোনো পরিবর্তন হবে না।
সুতরাং pH এর কোনো পরিবর্তন হবে না।
এভাবে এসিড ও ক্ষার যোগে ১নং ও ২নং মিশ্রণের pH মান স্থির থাকে।