একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর শাদি সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয় তবে আলোর সে প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।
প্রধান অক্ষ হলো দর্পণের কেন্দ্র এবং মেরু এর মধ্যদিয়ে অতিক্রান্ত কল্পিত সরলরেখা। যেহেতু, গোলীয় দর্পণ একটি নির্দিষ্ট গোলকের অংশ, তাই এর কেন্দ্র এবং মেরু নির্দিষ্ট দুটি বিন্দু এবং এদের মধ্যদিয়ে শুধু একটি সরলরেখাই আঁকা সম্ভব। এ কারণে গোলীয় দর্পণে প্রধান অক্ষ একটির বেশি হয় না।
দৃশ্যপট-১ এর ক্ষেত্রে :
প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক,
দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক,
আপতন কোণ,
প্রতিসরণ কোণ, ?
আমরা জানি,
বা,
বা,
অতএব, দৃশ্যপট-১ এর আলোকে r-এর মান .
দৃশ্যপট-২ এর ক্ষেত্রে :
AB দর্পণটির বক্রতার কেন্দ্রে অবস্থান করলে : রশ্মি চিত্রে MPM' অবতল দর্পণের বক্ততার কেন্দ্রে AB লক্ষ্যবস্তু রাখায় বক্রতার কেন্দ্রে বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল।
বিম্বের অবস্থান : বক্রতার কেন্দ্রে
বিম্বের আকৃতি : লক্ষ্যবস্তুর সমান
বিম্বের প্রকৃতি : বাস্তব ও উল্টো
AB দর্পণটির প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান করলে :
রশ্মিচিত্রে MPM' অবতল দর্পণের প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে AB লক্ষ্যবস্তু রাখায় বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে বাস্তব, উল্টো ও বিবর্ধিত B'A' প্রতিবিম্ব পাওয়া গেল।
বিম্বের অবস্থান : বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে
বিম্বের আকৃতি : বিবর্ধিত
বিম্বের প্রকৃতি : বাস্তব ও উল্টো
সুতরাং, উপরের বিশ্লেষণের আলোকে বলা যায়, AB-কে যতই F-এর দিকে সরিয়ে আনা হয় প্রতিবিম্ব ততই দূরে সরে যায় এবং বিবর্ধিত হয়।
