A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৫ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো- Copsychus saularis.

উত্তর:

কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত। কোষবিদ্যা শাখায় জীবদেহের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় তত্ত্বীয় বিষয়সমূহ আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা হয় বলেই কোষ বিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত।

উত্তর:

উদ্দীপকের চিত্র 'A' হলো ব্যাকটেরিয়া। বিজ্ঞানী মারগুলিসের শ্রেণিবিন্যাস অনুসারে ব্যাকটেরিয়া সুপার কিংডম-১ এর মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে তা বর্ণনা করা হলো-
১. এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল।
২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
৩. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।
৪. কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
৫. এরা শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে ও কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।

উত্তর:

উদ্দীপকের চিত্র-A হলো ব্যাকটেরিয়া এবং চিত্র-B হলো
অ্যামিবা। এরা যথাক্রমে মনেরা ও প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। উপরোক্ত জীব দুটির মধ্যে অ্যামিবা উন্নত। নিচে তা যুক্তিহসহ উপস্থাপন করা হলো-
মনেরা রাজ্যের সদস্যরা এককোষী, ফিলামেন্টাস (একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে) কলোনিয়াল। 'কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। ব্যাকটেরিয়া এ রাজ্যের সদস্য।

অন্যদিকে, প্রোটিস্টা রাজ্যের সদস্যরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এইরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। অ্যামিবা এ রাজ্যের সদস্য। উপর্যুক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা থেকে বলা যায় যে, মনেরা রাজ্যের জীব ব্যাকটেরিয়া অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীব অ্যামিবা বৈশিষ্ট্যগত দিক থেকে অধিক উন্নত।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৫ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”