A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১১৫🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

NaOH বা KOH দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাসিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট (II) এর দ্রবণ (NaOH/KOH+K2[HgI4]) কে নেসলার বিকারক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অবস্থান্তর মৌল হলো যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ d অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর ধাতু বলে। অপরদিকে, যেসব মৌলের সর্ববহিঃস্থ স্তরের সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করে তাদের d-ব্লক মৌল বলে। এ থেকে বুঝা যায় যে, সকল অবস্থান্তর মৌলই d-ব্লক মৌল কিন্তু সকল d-ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। যেমন Sc(21) এর ইলেকট্রন বিন্যাসে 3d অরবিটালে 1টি ইলেকট্রন থাকায় এটি d ব্লকভুক্ত মৌল। কিন্তু Sc এর সুস্থিত Sc3+ আয়নে 3d0 অরবিটালে কোনো ইলেকট্রন না থাকায় এটি অবস্থান্তর মৌল নয়। কাজেই সকল d−block মৌল অবস্থান্তর মৌল নয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই, M-এর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ মৌলটি সোডিয়াম (Na)।
সুতরাং MOH হলো NaOH।

II নং পাত্রে NaOH দ্রবণের পরিমাণ =2.5%(w/v)
অর্থাৎ, 100 mL দ্রবণে দ্রবীভূত NaOH-এর ভর, W=2.5 g
NaOH-এর আণবিক ভর, M=23+16+1=40
আয়তন, V=100 mL
আমরা জানি, দ্রবণের ঘনমাত্রা,

S=1000×WM×V
 
S=1000×2.540×100=0.625 M

যেহেতু NaOH একটি তীব্র ক্ষার, এটি জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়:
NaOH(aq)→Na(aq)++OH(aq)−
সুতরাং, [OH−]=0.625 M
অতএব, pOH=−log⁡[OH−]
pOH=−log⁡(0.625)=0.2041
আমরা জানি, pH+pOH=14
∴pH=14−0.2041=13.7959≈13.796
সুতরাং, II-নং পাত্রের দ্রবণের pH=13.796।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

I ও II নং পাত্রের মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করলে pH মানের পরিবর্তন হবে কিনা তা নির্ভর করবে দ্রবণটি বাফার হবে কিনা তার উপর। মিশ্রণটি বাফার হতে হলে HCOOH ও NaOH-এর প্রশমনের পর অতিরিক্ত HCOOH থাকতে হবে অর্থাৎ, পাত্র-I-এ HCOOH-এর মোল সংখ্যা পাত্র-II-এ NaOH-এর মোল সংখ্যা হতে বেশি হতে হবে।

পাত্র-I-এ HCOOH-এর মোল সংখ্যা,
nHCOOH=0.5×300×10−3 mol=0.15 mol

পাত্র-II-এ NaOH-এর মোল সংখ্যা,
nNaOH=0.625×V=0.625V mol

HCOOH ও NaOH-এর মোল সংখ্যা সমান হতে হলে পাত্র-II-এ NaOH দ্রবণের আয়তন হবে,

0.625V=0.15
 
V=0.150.625 L=0.24 L

অর্থাৎ, V=240 mL

এখন বাফার দ্রবণ হতে হলে NaOH-এর আয়তন 240 mL-এর কম হতে হবে। তখন মিশ্রণে HCOONa এবং HCOOH উপস্থিত থাকবে।

সুতরাং, পাত্র-II-এর দ্রবণের আয়তন 240 mL-এর কম হলে I ও II নং পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করলে pH মানের পরিবর্তন হবে না। 240 mL-এর সমান বা বেশি হলে পরিবর্তন হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”