| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
গর্ভাশয়ে ডিম্বাণুযুক্ত অমরার সজ্জাবিন্যাসই হলো অমরাবিন্যাস।
গর্ভশীর্ষ বা এপিগাইনাস ফুল: যে ফুলে পেয়ালাকৃতির পুষ্পাক্ষটি গর্ভাশয়কে পরিবৃত করে রাখে, অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের উপরের দিকে সজ্জিত থাকে তাকে গর্ভশীর্ষ বা এপিগাইনাস ফুল বলে।
যেমন- সূর্যমুখী, কুমড়া, পেয়ারা, আপেল, কলা ইত্যাদি।
গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস: যে পুষ্পে পুষ্পাক্ষ বা থ্যালামাস উত্তল বা চ্যান্টা থাকে এবং এর শীর্ষে গর্ভাশয়টি অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থান করে তাকে গর্ভপাদ বা হাইপোগাইনাস ফুল বলে।
গর্ভকটি বা পেরিগাইনাস ফুল: যে পুষ্পে পুষ্পাক্ষটি সামান্য অবতল বা পেয়ালাকৃতির হয় এবং গর্ভাশয়টি এর কেন্দ্রস্থলে অবস্থান করে। অন্যান্য স্তবক গর্ভাশয়কে ঘিরে পেয়ালার কিনারায় সজ্জিত থাকে তাকে গর্ভকটি বা পেরিগাইনাস ফুল বলে। যেমন- গোলাপ, শিম, অপরাজিতা, মটর ইত্যাদি।
উদ্দীপকে উল্লেখিত পুষ্পসংকেত- 'A' দ্বারা জবা ফুলকে বুঝানো হয়েছে যা Malvceae গোত্রকে প্রতিনিধিত্ব করে। নিচে চিহ্নিতসহ জবা (Malvaceae) ফুলের পুষ্প প্রতীকটি অঙ্কন করা হলো-
চিত্রঃ জবা ফুলের পুষ্পপ্রতীক
উদ্দীপকের পুষ্প সংকেত 'A' ও 'B' দ্বারা যথাক্রমে Malvaceae গোত্রের জবা এবং Poaceae গোত্রের ধান এর পুষ্প সংকেতকে বুঝানো হয়েছে। নিচে পুষ্প সংকেত দুটির মধ্যে যুক্তিসহকারে তুলনা করা হলো-