| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – অর্থনৈতিক রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড়মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের r.m.s বেগ বলে।
বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। কারণ হাকেল নিয়ম অনুসারে যে সব জৈব যৌগের গঠন চেপ্টা সমতলীয় বলয়াকার বিশিষ্ট এবং ঐ বলয় গঠনকারী পরমাণুসমূহের (4n + 2) সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয়, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিনে n = 1; তাই 4 × 1 + 2 = 6 যা দ্বারা বেনজিন বলয়ে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা বোঝায় এবং এরা আণবিক অরবিটাল তৈরি করে।
উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই-
সুতরাং 'Z' হলো ইউরিয়া। নিচে ইউরিয়ার শিল্পোৎপাদনের মূলনীতি সমীকরণসহ দেওয়া হলো-
এ গ্যাস মিশ্রণকে কার্বনেট দ্রবণে শোষণ করে অপসারিত করা হয়। অবশিষ্ট গ্যাসকে () কপার লিকারের ভিতর দিয়ে চালনা করে CO অপসারিত হয়। অবশিষ্ট গ্যাসে 1:3 অনুপাতে ও বর্তমান থাকে যা 1000 atm চাপে ফিল্টার বক্সের মধ্যে চালনা করা হয়। ফলে ভেজাল পৃথক হয়ে যায়। বিশুদ্ধ গ্যাস মিশ্রণকে 300 atm চাপে প্রভাবক 500 °C তাপমাত্রায় চালনা করলে উৎপন্ন হয়। অতঃপর একে ঘনীভূত করা হয়।
অপরদিকে, শোষিত কার্বনেট দ্রবণকে উত্তপ্ত করে কে পৃথক করে নেওয়া হয় এবং একে তরলায়িত করা হয়। তরল ও তরল বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে।
উদ্দীপকের 'Z' হলো ইউরিয়া (গ-থেকে প্রাপ্ত)। ইউরিয়ার অধিক মাত্রার ব্যবহার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। নিচে উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো-
ইউরিয়া আমাদের জন্য আশির্বাদ হলেও এর অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের মারাত্মক বিপর্যয়ের কারণ। ইউরিয়া উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস এর দহনের ফলে উৎপন্ন হয়। এটি গ্রিন হাউজ প্রভাবের জন্য প্রায় ৫০ ভাগ দায়ী। তাছাড়া ও সমন্বয়ে উৎপন্ন গ্যাস একটি বায়বীয় পদার্থ ও ক্ষারীয়। এটি বাতাসে মিশে যেমন বায়ুর দূষণ ঘটাতে পারে তেমনি পানিতে মিশে পানির pH মান বাড়িয়ে দিতে পারে। ফলে অধিক pH জনিত কারণে জলজ প্রাণী যেমন মাছ মারাও যেতে পারে। এছাড়া জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে তা মাটি দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে। ফলে মাটির ক্ষারকত্ব বৃদ্ধি পায় অর্থাৎ pH মান অধিক হয়। এ কারণে অধিক ইউরিয়া সার জমিতে প্রয়োগ করলে ভালো ফসল জন্মাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও এ শিল্প থেকে নির্গত দূষক এসিড বৃষ্টি সৃষ্টির জন্য অন্যতম দায়ী একটি গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন ও সংশ্লেষণে ব্যবহৃত প্রভাবকসমূহের কার্যকারিতা হ্রাস পেলে তা পরিবেশের বর্জ্য পদার্থরূপে পরিত্যাক্ত হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, ইউরিয়ার অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।