| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রাকিব পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির…’ ২০২৪ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রাকিব পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির অন্ধকার কক্ষে আলোর পরীক্ষা করছিলো। সে ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় 6000Å এর আলো ব্যবহার করলো। চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1mm এবং চিড় থেকে পর্দার লম্ব দূরত্ব 150cm।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
দুটি সুসঙ্গত উৎস হতে নিঃসৃত দুটি আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বলতা বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। আলোর এই ঘটনাকে ব্যাতিচার বলে।
হাইগেনের নীতিঃ
কোনো একটি তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি অণু তরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হয়। ঐ গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। যেকোন সময়ে ঐ সময়ে ঐ সব গৌণ তরঙ্গমালাকে স্পর্শ করে একটি তল অংকন করলে ঐ তলই ঐ সময়ের তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে।
এখানে,
λ = 6000 Å
= 6×10-7m
a = 1mm
= 1×10-3m
D = 150cm
= 1.5m
Δx = ?
আমরা জানি,
ডোরার ব্যবধান,
সুতরাং,
রাকিবের পরীক্ষণে ডোরার ব্যাবধান 9×10-4m
Ans.
এখানে,
λ = 6000 Å
= 6×10-7m
a = 1×10-3m
D = 1.5m
বর্তমান ডোরার প্রস্থ,
পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান,
∴ চিড় হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে।