A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রাকিবের বিএমআই 25.95…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রাকিবের বিএমআই 25.95 এবং উচ্চতা 1.7 মিটার। সে রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম খেতে পছন্দ করলেও ফলমূল অপছন্দ করে।

উত্তর:

পেরিস্টালসিস হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে পৌষ্টিক নালি গাত্রের পেশির পর্যায় ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যদ্রব্য পৌষ্টিক নালির ভেতরে সামনের দিকে অগ্রসর হয়। এ প্রক্রিয়া অন্ননালি থেকে শুরু করে বৃহদন্ত্র পর্যন্ত ঘটতে থাকে।

উত্তর:

ফরমালিন বিভিন্ন খাদ্য ও মাছের কোষের সাথে যৌগ তৈরি করে ফেলে। খাদ্য ধোয়া হলেও ঐ যৌগটি মাছের দেহে থেকে যায়। যা পরে রান্না করা খাদ্যের সাথে মানবদেহে প্রবেশ করে। এই বিষাক্ত যৌগ নানা রকম জটিল রোগের উপসর্গের কারণসহ অনেক ক্ষেত্রে ক্যান্সারজাতীয় রোগের সৃষ্টি করে। তাই খাদ্যে ফরমালিনের ব্যবহার ক্ষতিকারক।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত রাকিবের বিএমআই = 25.95 এবং উচ্চতা = 1.7 মিটার
আমরা জানি, বিএমআই = দেহেরওজনকেজিউচ্চতামিটার দেহের ওজন (কেজি) [ উচ্চতা (মিটার) 2
বা, 25.95 = দেহেরওজনকেজি দেহের ওজন (কেজি) (1.7)2
বা, ওজন = 2.89 x 25.95
= 74 কেজি (প্রায়)
সুতরাং রাকিবের ওজন 74 কেজি (প্রায়)।

উত্তর:

উদ্দীপকে রাকিবের পছন্দের খাবারগুলো হলো রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম যা উচ্চ ক্যালরিবিশিষ্ট, অপরদিকে কম পছন্দের খাবারগুলো হলো ফলমূল যা অধিক খনিজ ও ভিটামিন সমৃদ্ধ। নিচে শারীরিক দক্ষতা অটুট রাখতে খাদ্য উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করা হলো-
রুটি ও আলু শর্করা সমৃদ্ধ খাবার। এটি শরীরে শক্তি যোগায়। অর্থাৎ খেলাধুলায় প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে তার পছন্দে শর্করা জাতীয় খাদ্য রুটি ও আলু শক্তি সরবরাহ করে। বাদাম ও ডিমের কুসুমে উচ্চ স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। এটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। তবে এ খাদ্য উপাদানগুলো রাকিব অধিক পরিমাণে গ্রহণ করলে সে স্থূলতায় আক্রান্ত হতে পারে।
অপরদিকে রাকিব কম পছন্দের খাবার হলো ফলমূল যা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। অর্থাৎ সুস্থ থাকার জন্য ফলমূ লের গুরুত্ব অত্যধিক। নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে তা মারাত্মক আকারে স্থায়ীভাবে দেহের ক্ষতি সাধন করে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রাকিবের শারীরিক দক্ষতা অটুট রাখতে নিয়ন্ত্রিত পরিমাণে রুটি, আলু, বাদাম ও ডিমের কুসুম খাওয়ার সাথে সাথে ফলমূল খাওয়াও জরুরি।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রাকিবের বিএমআই 25.95…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”