| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রমজান মাসে ইফতারে…’ বরিশাল বোর্ড ২০১৭ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রমজান মাসে ইফতারে সবাই চিনির সরবত ও তেলেভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওটাইড বলে।
লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতি বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত সরবতে মিষ্টি প্রদানকারী উপাদানটি হলো চিনি যা একটি সাধারণ সুক্রোজ। রাসায়নিকভাবে এক অণু গ্লুকোজ ও এক অণু ফুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এক অণু সুক্রোজ গঠন করে। -D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং -D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH এর মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয় এবং ১ অণু পানি (H₂O) অপসারিত হয়ে ১ অণু সুক্রোজ গঠিত হয়।
গ্লাইকোসাইডিক বন্ধনী
চিত্র: সুক্রোজের গঠন
উদ্দীপকে উল্লিখিত মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত উপাদানটি হলো তেল যা একটি স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ অতিরিক্ত গ্রহণ করলে রক্তে কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধি পায়। আর রক্তে কোলেস্টেরল এর মাত্রা স্বাভাবিক এর চেয়ে বেশি হলে রক্তনালি সরু হয়ে যায় এবং হৃদযন্ত্রে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে করোনারি থ্রম্বোসিস নামক মারাত্মক হৃদরোগ হয়। অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণ করলে তা শরীরে বি হিসেবে জমা হয়। এতে দেহের ওজন বৃদ্ধি পায় বলে ডায়াবেটিস, স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি রোগের সম্ভাবনা দেখা দেয়। শুধু তাই নয়, অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণ করলে হজমে সমস্যা হয়, পেটে অস্বস্তি দেখা দেয়। এতে মানসিক অবসাদ সৃষ্টির পাশাপাশি কর্মদক্ষতাও হ্রাস পায়। এছাড়াও আঁশ না থাকায় অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা থাকে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপাদানটি মানবদেহে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে।