A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রাসেলের বাবা একজন…’ a – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১২তম অধ্যায় — প্রাণীর আচরণ🔢 সৃজনশীল নং ৮🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রাসেলের বাবা একজন সরকারি চাকরিজীবী। চাকরিসূত্রে ওরা সরকারি কলোনীতে বসবাস করে। কলোনীতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও অভাব নেই প্রাণ প্রাচুর্য্যের। অভাব নেই পারস্পরিক সহযোগিতার। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উপকার করে।  [ ঢাকা বোর্ড ২০১৬ ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে জটিল প্রক্রিয়ায় চলাচলে অক্ষম গোলাকার স্পার্মাটিডগুলো ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সচল শুক্রাণুতে পরিণত হয় তাই স্পার্মিওজেনেসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত কতকগুলো অ্যান্টিজেন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণিবিন্যাস করেন তাকে ABO ব্লাড গ্রুপ বলে। মানুষের রক্তে A ও B এই দুইরকম অ্যান্টিজেন থাকতে পারে। A অ্যান্টিজেন থাকলে তাকে A ব্লাড গ্রুপ, B অ্যান্টিজেন থাকলে তাকে B ব্লাড গ্রুপ, A ও B উভয় থাকলে তাকে AB ব্লাড গ্রুপ আর কোনো অ্যান্টিজেন না থাকলে তাকে ০ ব্লাড গ্রুপ বলে। সুতরাং মানুষের রক্তের চারটি সুনির্দিষ্ট রক্ত গ্রুপ রয়েছে। এ চারটি গ্রুপ হচ্ছে: A, B, AB এবং O। এই চারটি রক্ত গ্রুপের সমন্বিত রূপ হচ্ছে ABO ব্লাড গ্রুপ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণপ্রাচুর্য্যে এবং পারস্পরিক সহযোগিতায় শিখন আচরণের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো ও টিকে থাকার জন্য অভিজ্ঞতার আলোকে প্রাণী কিছু আচরণ করে। বিভিন্ন ধরনের তথ্য, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং তার অনুশীলনের মধ্য দিয়ে প্রাণী যে আচরণের সামর্থ্য লাভ করে তাই শিখন। উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলোনীতে সামাজিক একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কলোনীতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও সামাজিকভাবে তারা মিলেমিশে বাস করার কারণে প্রাণপ্রাচুর্য্য রয়েছে। তারা পরস্পরকে সহযোগিতার মনোভাব ও সহযোগিতা করা একটি শিখনগত দায়িত্ববোধ তাদের মধ্যে কাজ করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রাণিজগতের অনেক সদস্যে পরিলক্ষিত হয়। যেমন-
মৌমাছি সামাজিক জীব এরা কলোনি বা মৌচাক তৈরি করে বসবাস করে। প্রতিটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে তারা সবাই রানী মৌমাছির সংকেত মোতাবেক কাজ করে থাকে। এদের মধ্যে কর্মী মৌমাছিরা প্রজননে অক্ষম। এরা স্ত্রী মৌমাছির যত্ন, কলোনীর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দায়িত্ব পালন করে। এদের স্বাধীনসত্ত্বা বলে কিছু নেই। জন্মের পর থেকে এরা কলোনির জন্য পরিশ্রম করে যায় এমনকি তারা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে কলোনির সদস্যদের বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। রানী মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজের মধ্যমনি হিসেবে কলোনি পরিচালনা ও প্রজননে অংশগ্রহণ করে। অপরপক্ষে, পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সাথে সঙ্গমে মিলিত হওয়া। এক্ষেত্রে এক একটিজাত নির্দিষ্ট কর্মে নিয়োজিত থেকে পারস্পরিক কাজে একে অপরকে সাহায্য করে। ফলে এদের মধ্যে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পায় তেমনি সফলতার সাথে এরা টিকে থাকতে সক্ষম হয়।
মৌমাছির মতো উইপোকা, পিঁপড়া ইত্যাদি প্রাণীও সমাজবদ্ধভাবে বাস করে। এদের সমাজবদ্ধ প্রাণীদের জীবনপ্রণালির মধ্যে রয়েছে ভিন্নতা এবং কলোনির সদস্যদের মধ্যেও রয়েছে দৈহিক ও কার্যিক বৈচিত্র্য। যেমন মৌচাকের সদস্যরা রানী, পুরুষ ও কর্মী এই তিনজাত; উইপোকার ঢিবিতে কর্মী, সৈনিক, রানী ও পুরুষ বা রাজা এই চার জাতে এবং পিঁপড়া কলোনিতে কর্মী, সৈনিক, স্ত্রী ও পুরুষ এই চার জাতে বিভক্ত। কলোনির তথ্য সমাজে কার কী ভূমিকা তার ভিত্তিতেই জাত বিভাজন করা হয়। প্রত্যেক জাত সুনির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে এবং একে অপরকে সাহায্য করে। একে শ্রম বিভাজনও বলা হয়। এক্ষেত্রে এরা জীবনের ঝুঁকি নিতে ও দ্বিধা করে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রাসেলের বাবা একজন…’ a – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”