| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রাশেদ কচু গাছের…’ ঢাকা বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করল। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠিত যৌগই হলো নিউক্লিওসাইড।
উদ্ভিদ দেহের অন্তঃত্বকের কোষগুলোর ভেতরের প্রাচীর লিগনিন ও সুবেরিন গঠিত ফিতার মতো আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এ ফিতাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। এর আবিষ্কারক বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুসারে একে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়।বিজ্ঞানী ক্যাসপেরি ১৮৬৫ সালে এটি লক্ষ্য করেন।
উদ্দীপকের শেষ অংশে নির্দেশিত রন্ধ্রটি হলো পত্ররন্ধ্র। নিচে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে গঠিত। পত্ররন্ধ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।
রক্ষীকোষের চারদিকে সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল ১০- ১১টা এবং বিকাল ২-৩টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে।
চিত্রঃ পত্ররন্ধ্র
উদ্দীপকে নির্দেশিত প্রথম রন্ধ্রটি হলো পানি পত্ররন্ধ্র এবং দ্বিতীয়টি হলো পত্ররন্ধ্র। উদ্ভিদের জৈবনিক কাজে পানিপত্ররন্ধ্র ও পত্ররন্ধ্রের গুরুত্ব অপরিসীম। নিচে এদের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
পানিপত্ররন্ধ্র: মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র হলে বিশেষ করে গরমের দিনে উদ্ভিদের পাতার কিনার দিয়ে পানি ফোটায় ফোটায় নির্গত হয় যে বিশেষ রন্ধ্রের মাধ্যমে তাকে পানি পত্ররন্ধ্র বলে।পানি পত্ররন্ধ্র দিয়ে পানি নির্গমনের সময় লবণের নির্গমন ঘটে। প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়।এর ফলে গাছ আর্দ্র পরিবেশে নিজেকে শীতল রাখে।ঘাস, কচু, টমেটো গাছে এটি ঘটে।
পত্ররন্ধ্র : উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদিত হয় পত্ররন্ধ্র দ্বারা। যেমন-
১. সালোকসংশ্লেষণ উদ্ভিদের অন্যতম প্রধান শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের সময় CO2 গ্রহণ ও O2 নির্মোচন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে।
২. সবাত শ্বসনের সময় O2 গ্রহণ ও CO2 ত্যাগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে।
৩. প্রস্বেদন উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্মোচন হয় পত্ররন্ত্রের মাধ্যমেই। ৯০-৯৫ ভাগ প্রস্বেদন হয় পত্ররন্ধ্র দিয়ে।
সুতরাং বলা যায়, জৈবনিক কাজে পানি পত্ররন্ধ্র ও পত্ররন্ধের গুরুত্ব অপরিসীম।