A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রবিন এ বছর…’ ঢাকা বোর্ড ২০২৫ – মনোবিজ্ঞান পরিচিতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — মনোবিজ্ঞান পরিচিতি🔢 সৃজনশীল নং ১৩🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রবিন এ বছর বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কোথায় ভর্তি হবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরিশেষে একজন মনোবিজ্ঞানীর পরামর্শে সে ভর্তি হলো। রাকিব সাহেবের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী সুসম্পর্ক বজায় থাকলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত স্কুলটির এস. এস. সি পরীক্ষার ফল আগের মতো ভালো হচ্ছে না।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনোবিজ্ঞান একটি জৈব-সামাজিক বিজ্ঞান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাগিয়ে তোলে প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রের চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তার নিত্য নতুন আবিষ্কারের সাধনায়। এমনই করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া'। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত রবিনের সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি হলো নির্দেশনা মনোবিজ্ঞান। নিচে শাখাটি বর্ণনা করা হলো -

দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। যদি এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে না পারি তাহলে আমাদের মধ্যে দেখা দেয় হতাশা। তখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

এমনিতর মৃদু আচরণ সমস্যার সমাধানের নিমিত্তে গড়ে উঠেছে নির্দেশনা মনোবিজ্ঞান। নির্দেশনা হলো একটি সেবামূলক প্রক্রিয়া। জীবন ধারণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার সাথে নির্দেশনা গভীরভাবে সম্পর্কিত। কোনো একজন শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষেত্রে কোনো বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করবে তা নির্ধারণের জন্য নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা উদ্দীপকে দেখতে পাই রবিন বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সে কোথায় ভর্তি হবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরিশেষে একজন মনোবিজ্ঞানের পরামর্শে সে ভর্তি হলো। এক্ষেত্রে রবিন যে মনোবিজ্ঞানের পরামর্শ গ্রহণ করেছে তিনি একজন নির্দেশনা মনোবিজ্ঞানী। কেননা একজন নির্দেশনা মনোবিজ্ঞানী ব্যক্তিকে এ সকল সমস্যার সমাধানের সহায়তা করে থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রাকিব ও তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

রাকিবের বিষয়টি মনোবিজ্ঞানের শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান, অপরদিকে তার বাবার বিষয়টি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়।

মনোবিজ্ঞানের একটি অতীব জরুরি শাখা হলো শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান। শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য মনোবিজ্ঞানের এ শাখার উদ্ভব হয়েছে। শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এছাড়াও উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্ম সন্তুষ্টি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তাই শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নতিকরণে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান কাজ করে থাকে।

অপরদিকে মনোবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো শিক্ষা মনোবিজ্ঞান। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের এই বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের শিক্ষা শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়।

উদ্দীপকে দেখা যায় রাকিব সাহেবের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী সুসম্পর্ক বজায় থাকলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। তার শিল্প প্রতিষ্ঠানের এ বিষয়টি শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান, অপরদিকে তার পিতার নামে প্রতিষ্ঠিত স্কুলটির এসএসসি পরীক্ষার ফল আগের মতো ভালো হচ্ছে না, এ বিষয়টি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখার সাথে সম্পর্কিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রবিন এ বছর…’ ঢাকা বোর্ড ২০২৫ – মনোবিজ্ঞান পরিচিতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”