| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রবিনদের বাড়ির সামনে…’ যশোর বোর্ড ২০২১ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রবিনদের বাড়ির সামনে 1000 m প্রশস্ত একটি নদী স্রোতঃস্বিনী প্রবাহিত। বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পাড়ে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120০ কোণে 10 km h-1 বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিলো এবং সোজা অপর পাড়ে গিয়ে কলেজে পৌঁছালো। [নদীর পাড় হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করতে হবে]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে ঐ বিদুর অবস্থান ভেক্টর বলে।
ভেক্টর উপাংশের মাধ্যমে ব্যাখ্যা :
নৌকার গুণ টানা: মনে করি একটি নৌকা F বলে টেনে নেওয়া হচ্ছে। বিভাজন পদ্ধতি দ্বারা বিন্দুতে F-কে দুটি উপাংশে বিভাজিত করা যায়; যথা- অনুভূমিক উপাংশ ও উল্লম্ব উপাংশ।
অনুভূমিক উপাংশ = F cos θ
উল্লম্ব উপাংশ = F sin θ
বলের অনুভূমিক উপাংশ F cos θ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ F sin θ নৌকাটিকে পাড়ের দিকে টানে। কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ F sin θ প্রতিহত করা হয়। গুণ যত লম্বা হবে, θ এর মান তত কম হবে; ফলে F sin θ -এর মান কম হবে এবং F cos θ -এর মান বেশি হবে
সুতরাং নৌকায় গুন বা রশি যত লম্বা হয়, নৌকা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যায়।
এখানে,
নৌকার বেগ,
v= 10 kmh-1
ধরি, স্রোতের বেগ, u
v ও u এর মধ্যকার কোণ = 1200
আমরা জানি,
সুতরাং স্রোতের বেগ = 5 kmh-1
নদীর প্রস্থ, d =1000m
নৌকার বেগ, v = 10 kmh-1
নৌকার বেগ ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ = 120০
নদী পার হতে প্রয়োজনীয় সময়,
= 415.36 s
= 6.93 min
প্রদত্ত সময়, t = 10 min
= (10 × 60) s
= 600 s
সুতরাং, রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে।