| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘রেদোয়ান সাহেব ও…’ a – মনোভাব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রেদোয়ান সাহেব ও আনোয়ার সাহেব প্রতিবেশি। রেদোয়ান সাহেব চৌধুরী বংশের সন্তান এবং বিত্তশালী। আনোয়ার সাহেব সাধারণ ঘরের সন্তান। রেদোয়ান সাহেব তার ছেলেমেয়েদের আনোয়ার সাহেবের ছেলেমেয়েদের সাথে মিশতে দেন না। এক পর্যায়ে রেদোয়ান সাহেবের ছেলেমেয়েদের মধ্যে একই রকম আচরণ দেখা যায়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, 'বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।
মনোভাবের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তির সব ধরনের আচরণ প্রবণতাই হলো ক্রিয়ামূলক উপাদান। কোনো বিষয়ে ব্যক্তির ইতিবাচক মনোভাব হলো যে সর্বাত্মকভাবে তার ভালো কামনা করে। ব্যক্তি যে বিষয়টিকে সমর্থন করে সেটিকে রক্ষা করতে চেষ্টা করে। পক্ষান্তরে, যদি মনোভাব নেতিবাচক হয় তবে ব্যক্তি তার অমঙ্গল ও ধ্বংস কামনা করে। যেমন- কোনো ব্যক্তির সামনে যদি তার প্রিয় নেতার সমালোচনা করা হয় তবে উক্ত ব্যক্তি যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা খন্ডন করে। নেতা যদি কোনো বিপদে পড়ে তবে ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসে। এগুলো হলো মনোভাবের ক্রিয়ামূলক দিক। একইভাবে ব্যক্তি কাউকে অপছন্দ করে তার সমালোচনা করে থাকে, তাকে এড়িয়ে চলে।
বিদ্যমান তা হলো পূর্বসংস্কার।
জাতিগত, ধর্মগত, সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ রা পক্ষপাতমূলক মনোভাবই পূর্বসংস্কার। নিচে পূর্বসংস্কার সম্পর্কে আলোচনা করা হলো-
পূর্বসংস্কারের বৈশিষ্ট্যসমূহ:
১. তথ্যাদির যথোপযুক্ত বিচার না করে যে সিদ্ধান্ত বা অভিমত গঠন করা হয় তাই পক্ষপাতদুষ্ট ধারণা।
২. প্রত্যেক পূর্বসংস্কারের মধ্যে আবেগীয় উপাদান থাকে। পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। এক্ষেত্রে সাধারণ ঘরের সন্তান আনোয়ার সাহেবের প্রতি রেদোয়ান সাহেবের প্রতিকূল মনোভাব লক্ষ করা গেছে।
৩. যারা পূর্বসংস্কারাচ্ছন্ন তারা কিন্তু একে পূর্বসংস্কার বলে মনে করে না। পরিশেষে বলা যায় যে, পূর্বসংস্কার কোনো বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দলের সদস্যদের প্রতি অসম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিবর্গের পক্ষপাতিত্বপূর্ণ মনোভাব, যা তাদের চিন্তন, প্রত্যক্ষণ, অনুভূতি ও কাজে প্রতিফলিত হয়। যেমন- ঝাড়ুদার, মেথর প্রভৃতি দলের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি পূর্বসংস্কারের উদাহরণ।
উদ্দীপকে রেদোয়ান সাহেব ও তার ছেলেমেয়েদের মধ্যে যে বিষয়টি বিদ্যমান তা হলো পূর্ব সংস্কার। যার ইংরেজি প্রতিশব্দ Prejudice। পূর্বসংস্কার একটি পক্ষপাতদুষ্ট ধারণা। পূর্বসংস্কার হ্রাস করার উপায়সমূহ নিচে বিশ্লেষণ করা হলো-
১. পূর্বসংস্কার হ্রাসকরণের জন্য নিজ দল ও ভিন্ন দলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য উভয় দলের ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে এরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. পূর্বসংস্কার হ্রাস করার জন্য আইন প্রণয়ন করা যেতে পারে। আমেরিকার শ্বেতাঙ্গ ও নিগ্রোদের আবাসিক সংমিশ্রণ সংক্রান্ত পদক্ষেপ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দেখা গেছে যে, একই', এলাকায় বসবাসের ফলে শ্বেতাঙ্গ ও নিগ্রোদের পূর্বসংস্কার তীব্রতা অনেকটা কমে গেছে।
৩. কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্বসংস্কার হ্রাস পায়।
৪. পূর্বসংস্কার কমিয়ে আনতে আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করার দরকার।
৫. পূর্বসংস্কার হ্রাসকরণে গণমাধ্যম খুবই জোরালো ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ পূর্বসংস্কার অনেকটা কমিয়ে আনতে পারে।
পরিশেষে বলা যায় যে, সমাজ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম কর্মীরা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে যৌথ কার্যক্রম গ্রহণ করলে এবং একত্রে উদ্যোগ নিলে পূর্বসংস্কার সহজেই কমিয়ে আনা সম্ভব।