A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রফিক সাহেবের দুই…’ রাজশাহী বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৪৬🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রফিক সাহেবের দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ের একটি হলো অপরটির অ্যালিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে সেগুলোকে মারণ জিন বা লিথাল জিন বলে। এর প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ব্রুসের F₂ জনুর ফিনোটাইপ অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ১ : ২ : ১ হয়। ফরাসী বিজ্ঞানী কুনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত রফিক সাহেবের পারিবারিক সমস্যাটি হলো বর্ণান্ধতা। নিচে বর্ণান্ধতা ব্যাখ্যা করা হলো-
রফিক সাহেবের দুই ছেলের মধ্যে একজন, বর্ণান্ধ। যদি একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন বর্ণান্ধ বাহক মহিলার বিয়ে হয় তবে তাদের পুত্র সন্তানদের অর্ধেক বর্ণান্ধ ও অর্ধেক স্বাভাবিক হয়। সে অনুযায়ী রফিক সাহেব স্বাভাবিক কিন্তু তার স্ত্রী বর্ণান্ধ বাহক। তাই তার দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ।
বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড রোগ। এ রোগ সেক্স ক্রোমোসোমের মাধ্যমে বংশানুক্রমে সঞ্চারিত হয়। মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ আছে যেগুলো বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোসোমে দুটি জিন আছে যা বর্ণ সংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণ সংবেদী কোষ গঠন ব্যাহত করে। ফলে এ প্রচ্ছন্ন জিনবিশিষ্ট মানুষ কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। এ ধরনের অসুবিধা বর্ণান্ধতা নামে পরিচিত। রফিক সাহেবের স্ত্রীর X ক্রোমোসোমে এ ধরনের প্রচ্ছন্ন অ্যালিলের উপস্থিতি রয়েছে যা বংশানুক্রমে তার দুটি ছেলের একজনের মধ্যে প্রকাশ পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত রফিক সাহেবের দুই ছেলের মধ্যে একজন বর্ণান্ধ। এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি যে রফিক সাহেব স্বাভাবিক পুরুষ, কিন্তু তার স্ত্রী একজন বর্ণান্ধ বাহক মহিলা। একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন বর্ণান্ধ (বাহক) মহিলার বিয়ে হলে ঐ মহিলার চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা (এদের মধ্যে এক কন্যা বর্ণান্ধতার বাহক)। দুইজন পুত্র সন্তানের মধ্যে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্মলাভ করবে।
নিচে রফিক সাহেবের মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ দেখানো হলো-

সন্তানের ফিনোটাইপ → স্বাভাবিক মেয়ে বাহক মেয়ে স্বাভাবিক ছেলে বর্ণান্ধ ছেলে সুতরাং রফিক সাহেবের মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ হবে XCXC এবং XCXc । অর্থাৎ মেয়েদের মধ্যে ৫০% স্বাভাবিক এবং ৫০% বর্ণান্ধতার বাহক হবে।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রফিক সাহেবের দুই…’ রাজশাহী বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”