A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রফিক তার খামারে…’ যশোর বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৮০🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রফিক তার খামারে অনেকগুলো সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট মোরগ-মুরগি পালন করে। তাদের মধ্যকার ক্রসে ১ম জেনারেশনে সব সাদা বর্ণের মোরগ-মুরগি হলেও ২য় জেনারেশনে ব্যাতিক্রম দেখা গেল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মন্থর গতিসম্পন্ন এবং প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে সরলদেহী জীব থেকে জটিল জীবের আবির্ভাবই হলো বিবর্তন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ল্যামার্কের মতবাদ বিজ্ঞানী মহলে গ্রহণযোগ্য হয়নি। ল্যামার্কিজমের দুটি সীমাবদ্ধতা নিম্নরূপ-

১. ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার তত্ত্বটি সত্য নয়, কারণ শিরা ও ধমনি ক্রমাগত ব্যবহৃত হলেও এদের আকার ও আয়তন কখনো বৃদ্ধি পায় না।

২. অর্জিত গুণের বংশানুক্রম সমর্থনযোগ্য নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে সাদা পালকবিশিষ্ট লেগহর্ন ও ওয়াইনডট মুরগির মধ্যে ক্রসের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট মোরগ-মুরগির মধ্যে ক্রসে F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হয়। এক্ষেত্রে রঙিন পালক প্রকাশের জন্য প্রকট জিন থাকলেও তা প্রকাশিত হতে পারে না এপিস্ট্যাটিক জিন এর কারণে।

ধরা যাক, সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট হাইপোস্ট্যাটিক জিন 'C' এবং সাদা লেগহর্নের রঙিন পালকের 'বাধাদানকারী প্রকট এপিস্ট্যাটিক জিন 'I' ।

অতএব, সাদা লেগহর্নের জিনোটাইপ হবে CCII এবং ওয় াইনডটের জিনোটাইপ হবে ccii ।

নিম্নে ক্রসের মাধ্যমে এর ফলাফল দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে সাদা পালকবিশিষ্ট লেগহর্ন ও ওয়াইনডট মুরগির মধ্যে ক্রসে F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হয়। কিন্তু F1 জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রসে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩১:১ এর পরিবর্তে ১৩:৩ হয়, যা মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম। নিচে চেকার বোর্ডের মাধ্যমে তা দেখানো হলো-

F1 জনুর মধ্যে ক্রস :

পিতামাতা (P2): ♂︎Ccli (সাদা মোরগ) × ♀︎Ccli (সাদা মুরগি)

F2 জনুর ফিনোটাইপের অনুপাত= ১৩ (সাদা): ৩ (রঙিন)

চেকার বোর্ডে দেখানো সাদা ও রঙিন পালকের জন্য দায়ী জিনসমূহের ক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় 'I' জিন এর উপস্থিতি জিন কর্তৃক রঙিন পালক প্রকাশে সবসময় বাধাদান করে। কেবল 'I' এর অনুপস্থিতিতেই C জিনের বাহ্যিক প্রকাশ ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রফিক তার খামারে…’ যশোর বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”