রফিকের ওজন ৬০ কেজি, উচ্চতা ১২৫ সেন্টিমিটার এবং বয়স ১৬ বছর। সে বার্গার খেতে পছন্দ করে কিন্তু খুব একটা পরিশ্রম করতে চায় না। ইদানিং মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তার অভ্যাসে পরিবর্তন আনতে পরামর্শ দেন।
আদর্শ রক্তচাপ: ১২০/৮০ মি.মি. রক্তচাপকে আদর্শ রক্তচাপ বলা হয়।
গলগন্ড বলতে বোঝায় গলার সামনের অংশে অবস্থিত থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া। সাধারণত এটি আয়োডিনের ঘাটতির কারণে হয়ে থাকে। গলগন্ড হলে গলায় ফোলাভাব দেখা যায় এবং কখনও কখনও গিলতে ও শ্বাস নিতে অসুবিধা হতে পারে।
উদ্দীপক হতে পাই, রফিকের ওজন ৬০ কেজি
বয়স ১৬ বছর এবং উচ্চতা ১২৫ সে.মি.
আমরা জানি,
ছেলেদের BMR = (৬৬+ (১৩.৭ ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর)
∴ রফিকের BMR = ৬৬ (১৩.৭ × ৬০) + (৫ × ১২৫) = ১৪০৪.২ - (৬.৮ × ১৬)
যেহেতু রফিক পরিশ্রমী না।
∴ তার দৈনিক ক্যালরির চাহিদা (BMR × ১.২). = (১৪০৪.২ × ১.২) = ১৬৮৫.০৪ ক্যালরি।
সুতরাং, রফিকের দৈনিক ক্যালরি চাহিদা ১৬৮৫.০৪ ক্যালরি।
উদ্দীপক হতে পাই, রফিকের ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১২৫ সে.মি.
১২৫১০০মিটার১২৫মিটার
আমরাজানিদেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটাররফিকের৬০১২৫৩৮৪কেজিমিটার
উদ্দীপকের ডাক্তারের পরামর্শের যথার্থতা রফিকের BMI এর মানের সাপেক্ষে নিচে মূল্যায়ন করা হলো-
রফিকের BMI এর মান হচ্ছে ৩৮.৪ যা সুস্বাস্থ্যের আদর্শমান ১৮.৫ -২৪.৯ এর চেয়ে অনেক বেশি। এজন্য ডাক্তার তার অভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন।
রফিকের BMI এর মান ৩৮.৪ যা দেখে বুঝা যায় যে, তার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। তার BMI মান মোটা হওয়ার দ্বিতীয় স্তর নির্দেশ করে। যেহেতু সে ফাস্টফুড জাতীয় খাবার বার্গার খেতে পছন্দ করে যে কারণে তার ওজন অত্যধিক বেড়ে যায়। এছাড়া সে কোনো পরিশ্রম করে না। তাইণ্ডাক্তার রফিক খাদ্যভ্যাসের পরিবর্তন আনতে পরামর্শ দেন। অর্থাৎ রফিক ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। এছাড়াও তাকে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত বজায় রেখে খাদ্য গ্রহণ করতে হবে এবং সহজপাচ্য ও বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
সুতরাং, ডাক্তারের নির্দেশনা মেনে চললে রফিক সাহেব সুস্থ জীবনযাপন করতে পারবে। কাজেই রফিক সাহেবের BMI এর মানের সাপেক্ষে ডাক্তারের দেওয়া পরামর্শ প্রকৃতপক্ষেই যথার্থ।
