| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘রিমা পরীক্ষার হলে…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রিমা পরীক্ষার হলে মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কক্ষ অন্ধকারে পরিণত হয়। ফলে জেনারেটর অন না হওয়া পর্যন্ত সে লিখতে পারে নাই। পরীক্ষা শেষে বিকেলে খেলার মাঠে রিমা ও তার ২২ জন বন্ধু গোল্লাছুট খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ২২ জন বন্ধুর মধ্যে ১২ জন্য ছেলে ও ১০ জন মেয়ে বন্ধু রয়েছে। দল কীভাবে গঠন করবে তা নিয়ে সকলে চিন্তায় পড়লে পাড়ার এক বড় ভাই তাদের এমনভাবে দলে বন্টন করে দেয় যেখানে উভয় দলে সমান সংখ্যক খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
পরীক্ষণকারী পরীক্ষণপাত্রের উপর যে চলের প্রভাব লক্ষ করেন তাই হলো অনির্ভরশীল চল।
পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো বিষয় বা ঘটনার ওপর বারবার পরীক্ষণকার্য পরিচালনা করাকে পরীক্ষণে পুনরাবৃত্তি বলা হয়।
পরীক্ষণ পদ্ধতিতে পূর্বে পরীক্ষণপ্রাপ্ত কোনো বিষয়কে পুনরায় পরীক্ষা-নিরীক্ষাপূর্বক গবেষণাকার্য পরিচালনা করা হয়। যার মাধ্যমে গবেষণালব্ধ ফলাফলের নির্ভরযোগ্যতা যাচাই করা যায়। তাই পরীক্ষণ পদ্ধতিতে পুনরাবৃত্তি গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে রিমার ক্ষেত্রে নির্ভরশীল চল লক্ষ করা যায়।
যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলে। ওয়াইনি ওয়াইটেন এর মতে,"নির্ভরশীল চল হলো সেই চল যা অনির্ভরশীল চল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল।
উদ্দীপকে রিমা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ফলে জেনারেটর অন না হওয়া পর্যন্ত সে লিখতে পারে নি। এখানে রিমার প্রতিক্রিয়াটি হলো নির্ভরশীল চল। কেননা তার লেখা শুরু করা নির্ভর করে বিদ্যুৎ আসার উপর। তাই রিমার কিছু সময় না লেখার ক্ষেত্রে অনির্ভরশীল চল প্রভাব বিস্তার করেছে।
উদ্দীপকে পাড়ার বড় ভাইয়ের দল বণ্টনের পদ্ধতি চল নিয়ন্ত্রণের অন্যতম কৌশল তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টিকে ইঙ্গিত করা হয়েছে।
এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না।
তাই দুটি দলের নির্ভরশীল চলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলে সেজন্য শুধুমাত্র অনির্ভরশীল চলকেই দায়ী করা হয়। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যসব দিক থেকে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমমানে গঠন করার মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়।
উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, রিমা তার ২২জন বন্ধু গোল্লাছুট খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাদের মধ্যে ১২ জন ছেলে এবং ১০ জন মেয়ে বন্ধু - রয়েছে। দল গঠন নিয়ে পাড়ার বড় ভাই তাদের সাহায্য করেন। যেখানে উভয় দলে সমান সংখ্যক সদস্য থাকে। অর্থাৎ যেখানে ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করেন। সেটি চল নিয়ন্ত্রণের অন্যতম কৌশল ভারসাম্য সৃষ্টির প্রতিফলন ঘটেছে।