| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রিনির শিক্ষক ক্লাসে…’ হলিক্রস কলেজ ২০২৫ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রিনির শিক্ষক ক্লাসে বললেন মাইটোসিস কোষ বিভাজনের একটি বিশেষ ধাপ যাতে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। প্রতিটি ক্রোমোসোম এর B অংশ ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়। তিনি আরও বললেন B এর অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমের বিভিন্ন ধরন দেখা যায় যারা মাইটোসিস বিভাজনের একটি দশায় বিশেষ ধরনের আকৃতি ধারণ করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের জোড় বাঁধার প্রক্রিয়াই হলো সিন্যাপসিস।
প্রোফেজ-১ এর দীর্ঘস্থায়ী দশা হলো প্যাকাইটিন উপপর্যায়। নিচে প্যাকাইটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়, এ অবস্থাকে টেট্রাড বলে।
২. প্রতিটি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে।
৩. একই ক্রোমোসোমের ক্রোমাটিডদুটিকে সিস্টার ক্রোমাটিড অন্যদিকে বাইভেলেন্টের ভিন্ন ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিড গুলোকে নন-সিস্টার ক্রোমাটিড বলা হয়।
৪. কায়াজমা সৃষ্টি ও ক্রসিং ওভার বা ক্রস ওভার ঘটে।
উদ্দীপকে উল্লেখিত 'A' কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে সংঘটিত দশাটি হলো ইন্টারফেজ দশা বা বিশ্রাম দশা। নিচে ইন্টারফেজ দশার বিভিন্ন কাজগুলো উল্লেখ করা হলো-
১. কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেজের প্রথম দিকেই নির্ধারিত হয়।
২. পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় DNA, RNA এবং প্রোটিন অনুলিপনের সকল উপাদান তৈরি হয়।
৩. কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তত্ত্ব তৈরির জন্য মাইক্রোটিউবিলস সৃষ্টি হয়।
8. DNA অনুলিপন হয়।
৫. কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি (ATP) তৈরি হয়।
৬. বিভাজন সম্পন্ন হওয়ার জন্য ইন্টারফেজ দশা অপরিহার্য আর বিভাজন প্রক্রিয়ায় কোষের সংখ্যাবৃদ্ধি, জীবের পূর্ণাঙ্গ গঠন ও বিকাশ ঘটে, অর্থাৎ নতুন জীব সৃষ্টি হয়।
উদ্দীপকে উল্লেখিত 'B' দ্বারা ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারকে বুঝানো হয়েছে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোসোম এর বিভিন্ন আকৃতি দেখা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুযায়ী অ্যানাফেজ দশায় ক্রোমোসোমের চারটি আকৃতি দেখা যায়। যথা- মেটাসেন্ট্রিক (v), সাব মেটাসেন্ট্রিক (L), অ্যাক্রোসেন্ট্রিক (J) এবং টেলোসেন্ট্রিক (I)।
১. মেটাসেন্ট্রিক (v): যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একবারে মাঝখানে অবস্থিত তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজেম বলে। এ ক্রোমোসোমের বাহুদ্বয় সমান। কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে আকৃতি ইংরেজি "V" অক্ষরের মতো দেখায়।'
২. সাব মেটাসেন্ট্রিক (L): যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে না থেকে সামান্য দূরে থাকে, তাকে সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি 'L' অক্ষরের মতো দেখায়। কারণ এর বাহুদ্বয় সামান্য ছোট-বড় থাকে।
৩. অ্যাক্রোসেন্ট্রিক (J): যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত থাকে তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। এর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের ব্যবধান বেশি। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি 'J' অক্ষরের মতো দেখায়।
৪. টেলোসেন্ট্রিক (I) : যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একবারে প্রান্ত ভাগে অবস্থিত তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। একে এক বাহু বিশিষ্ট মনে হয়। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি "I" অক্ষরের মতো দেখায়।