| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘রিতার একাদশ শ্রেণির…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রিতার একাদশ শ্রেণির সাময়িক পরীক্ষায় প্রাপ্ত নম্বরসমূহ হল ৭৬, ৬৭, ৭৪, ৮৫, ৭১, ৭২, ৬৯, ৭৯ এবং ৮০। পক্ষান্তরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থীর মনোবিজ্ঞানে প্রাপ্ত নম্বর সমূহ নিম্নরূপ-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৮
সুপরিকল্পিতভাবে বিভিন্ন মৌলিক বিষয়সমূহের কার্যকারণ সম্পর্কে নির্ণয় ও পরিমাপনের ক্ষেত্রে সংখ্যাতাত্ত্বিক তথ্য বা উপাত্ত সংগ্রহ, ব্যাখ্যা ও বিশ্লেষণভিত্তিক বিজ্ঞানকেই পরিসংখ্যান বলে।
পৌনঃপুন্য বণ্টনে লেখচিত্র প্রয়োজন। কারণে পরীক্ষণে ফলাফলের তাৎপর্য বিশ্লেষণ ও অর্থবহ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরীক্ষণের ফলাফল তথ্যকে সংক্ষিপ্ত ও সহজে বুঝবার জন্য পৌনঃপুন্যের বণ্টন টেবিলে উপস্থাপন করা হয়। অনেক সময় এর প্রকৃতি অনুধাবন করা সহজসাধ্য হয় না। কিন্তু তথ্যকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে সবশ্রেণির লোকের পক্ষে তথ্যের তাৎপর্য অনুধাবন করা সহজ এবং গবেষকের পক্ষেও তাৎপর্য বিশ্লেষণ করা সহজ হয়। বস্তুত লেখ-এর মাধ্যমে দুইটি চলের মধ্যে সম্পর্ক সম্বন্ধে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
রিতার একাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরসমূহ হলো- ৭৬, ৬৭, ৭৪, ৮৫, ৭১, ৭২, ৬৯, ৭৯, ৮০
গড়, ৬৭৩৯ ৭৪.৭৮
বিস্তারমান ২৬৭৫১৯ ২৯.৭২ (প্রায়)
উদ্দীপকে প্রদত্ত বণ্টন থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য একটি সারণী তৈরি করা হলো-
এখানে,
৩০
১৭৭০
গড়, ১৭৭०৩০৫৯
বণ্টনটি আদর্শ বিচ্যুতি ২৬৮০৩০
৮৯৩৩৯৪৫১৭
∴ নির্ণেয় আদর্শ বিচ্যুতি ৯.৪৫ (প্রায়)।