| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রমিজ চটের ব্যাগ…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রমিজ চটের ব্যাগ নিয়ে বাজারে গিয়ে প্রথমে চাল ও আলু কিনলো। এরপর সে তেল কিনে বাড়িতে ফিরলো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
লবণাক্ত ও কর্দমাক্ত ভেজা মাটির বনকে ম্যানগ্রোভ বলে।
একটি অ্যামিনো এসিডের কার্বোক্সিল গ্রুপ (COOH) অপর একটি অ্যামিনো এসিডের -অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড গঠন করে তাকে Peptide Bond (পেপটাইড বন্ড) বলে। প্রতিটি পেপটাইড বন্ড তৈরিতে এক অণু পানি নির্গত হয়।
উদ্দীপকে রমিজের ব্যবহৃত ব্যাগ সেলুলোজ ও প্রথম কেনা উপাদানগুলো স্টার্চ নিয়ে গঠিত। নিচে সেলুলোজ ও স্টার্চের পার্থক্য উল্লেখ করা হলো-
হ্যাঁ, রমিজের ক্রয়কৃত দ্বিতীয় উপাদান তেল, তার দেহে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
অতিরিক্ত তেল মানবদেহে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে। যেমন-স্থূলতা বা মেদবৃদ্ধি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে অর্থাৎ কোলেস্টেরল বেশি থাকলে রক্তনালি সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায় ফলে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়। এছাড়াও শরীরের অতিরিক্ত তেল হৃদরোগের সাথে স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। অতিরিক্ত তেল-চর্বি গ্রহণ দেহের স্থূলতা বৃদ্ধি করে যা পরবর্তীতে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি ও জটিলতার পথকে সুগম করে।
সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, যদিও তেল দ্বারা মুখরোচক খাবার তৈরি করা যায় কিন্তু তা মানবদেহে বিভিন্ন রোগ ও সমস্যার সূত্রপাত ঘটায়।