| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রনি তার সহপাঠীদের…’ দিনাজপুর বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রনি তার সহপাঠীদের সাথে শিক্ষা সফরে গিয়ে একটি প্রাণী পর্যবেক্ষণ করছিল। রনি বলল, এর রক্ত- সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর শ্বসনতন্ত্র আমাদের থেকে ভিন্ন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, গৃহীত অক্সিজেন দ্বারা কোষস্থ খাদ্যকে জারিত করর বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে এবং উপজাত পদার্থ হিসেবে পরিবেশে ত্যাগ করে তাকে শ্বসন বলে।
ঘাসফড়িং এর পৌষ্টিক নালির মেসেন্টেরনের শেষ অংশে সূক্ষ্ম চুলের মতো হলুদাভ-সবুজ বর্ণের গঠনগুলোকে মালপিজিয়ান নালিকা বলে। মালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালির সংযোগস্থলে মালপিজিয়ান নালিকা অবস্থান করে। নালিকাগুলোর মুক্ত প্রান্ত বন্ধ, অপর প্রান্ত পৌষ্টিক নালির গহ্বরে উন্মুক্ত। Marcello Malpighi নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম ১৬৬৯ সালে এ নালিকা আবিষ্কার করেন সেজন্য তাঁর নামানুসারে এই নালিকার নামকরণ করা হয় মালপিজিয়ান নালিকা।
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং যা Arthropoda পর্বের প্রাণী। ঘাসফড়িং এর রক্তসংবহনতন্ত্র হলো মুক্ত রক্তসংবহনতন্ত্র। নিচে মুক্ত রক্তসংবহনতন্ত্র এবং বদ্ধ রক্তসংবহনতন্ত্রের মধ্যে তুলনা দেয়া হলো-
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং যা Arthropoda পর্বের প্রাণী এবং আমরা (অর্থাৎ মানুষ) Chordata পর্বের প্রাণী। বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র আমাদের (অর্থাৎ মানুষের) শ্বসনতন্ত্র থেকে ভিন্ন। নিচে তা পার্থক্যের মাধ্যমে বিশ্লেষণ করা হলো-