A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রতন কলেজের গ্রীষ্মের…’ ঢাকা বোর্ড ২০১৯ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রতন কলেজের গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল যার পেন্ডুলামটি 1 s সময়ে বাম দিক হতে ডান দিকে যায়। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 120 s সময় হারাল। [পৃথিবীর ব্যাসার্ধ, R = 6450 km, g = 9.8 m/s2]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তরঙ্গস্থিত কোনো কণা তার স্পন্দনকালে সাম্যাবস্থা থেকে। সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে এটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই স্থিতিশক্তি বলে। যেমন: কোনো একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ওপরে তুলতে বাইরের কোনো উৎসের দ্বারা কৃতকাজের প্রয়োজন হয়। এই কাজ বস্তুর মধ্যে স্থিতিশক্তি। হিসেবে সঞ্চিত থাকে। আবার, ঘড়ি বা খেলনা গাড়ির স্প্রিং-এ দম | দিলে স্প্রিংটি স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত অবস্থায় এসে কাজ করার সামর্থ্য অর্জন করে। এভাবেই কোনো বস্তু স্থিতিশক্তি অর্জন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাহাড়ের উচ্চতার (h) সাথে সারাদিনে প্রাপ্ত অর্ধদোলন সংখ্যার (n) সম্পর্ক স্থাপন করি।

nT2=86400∴n∝1T or, n∝g[∵T=2πgg] or, n∝1d2.[∵g′g=R2(R+h)2,g∝1d2;] or, n∝1d

or, nd = ধ্রুবক

∴86400R=(86400-m)(R+h)

          [m=" সারাদিনে হারানো অধদোলন সংখ্যা" ]

 or, 1+hR=8640086400−m or, 1+hR=8640086400−120 or, 1+hR=1.001390821 or, h=0.001390821R=0.001390821×6450×103 m=8970.8 m

সুতরাং পাহাড়ের নির্ণেয় উচ্চতা 8970.8 m

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাহাড়ের পাদদেশের তুলনায় শীর্ষদেশে অভিকর্ষজ ত্বরণ যেহেতু কম,

তাই কার্যকর দৈর্ঘ্যও সামান্য কমাতে হবে যাতে l/g অনুপাতটি সমন্বয় সাধনের মাধ্যমে পুনরায় T = 2 sec হয় ।

T=2πLg or, T2=4π2Lg

পাহাড়ের পাদদেশে কার্যকর দৈর্ঘ্য,

L=T2g4π2=(2)2×9.84π2=0.9929 m

পাহাড়ের শীর্ষদেশে কার্যকর দৈর্ঘ্য L' হলে,

L′L=g′g=R2(R+h)2∴L′=R2(R+h)2×L=(6450×1036450×103+8970.8)2×0.9929=0.99014 m

সুতরাং, ধাতব পেন্ডুলামটির কার্যকর দৈর্ঘ্য সামান্য কমিয়ে 0.99014m করা হলে এটি পাহাড়ের চূড়ায় সঠিক সময় দিবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রতন কলেজের গ্রীষ্মের…’ ঢাকা বোর্ড ২০১৯ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”