A. Nayanㅤ
A. Nayan
19 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রসুলপুর একটি ঐতিহ্যবাহী…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – ইসলাম ও সমাজজীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ইসলাম শিক্ষা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ইসলাম শিক্ষা🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — ইসলাম ও সমাজজীবন🔢 সৃজনশীল নং ১🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রসুলপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার লোক শান্তিতে বসবাস করে। তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে থাকলেও ইদানীং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মোমিনুল ইসলাম এলাকার কতিপয় যুবককে নিয়ে বিভিন্ন প্রেষণা ও সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইসলামি পরিভাষায় নামাজের জন্য ওয়াকফকৃত নির্দিষ্ট স্থানকে মসজিদ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না'। (বুখারি ও মুসলিম)
আত্মীয়তার সম্পর্কছিন্ন করা কবীরা গোনাহ। কেননা আল্লাহ আত্মীয়দের সাথে সদাচরণ এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে রাসুল (স)ও আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে সতর্ক করেছেন। এ সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে পারস্পরিক বন্ধন নষ্ট হয়, শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায়। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ ও রাসুল নিষেধ করেছেন। তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে জাহন্নামী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জী মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়টি পরিলক্ষিত হয়।
সাধারণত সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে কাউকে ন্যায় ও ভালো কাজের নির্দেশ প্রদান করাকে বোঝায়। ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলাম সম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা হলো আমর বিল মারুফ। অসৎকাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো কাউকে যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ করতে নিষেধ করা। সৎকাজের আদেশের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক গুণাবলি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে নির্যাতনের মূলোৎপাটনে ভূমিকা রাখে। উদ্দীপকে রসুলপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোক শান্তিতে বসবাস করে। তবে ইদানিং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মোমিনুল ইসলাম এলাকার যুবকদের নিয়ে বিভিন্ন প্রেরণা ও সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করে। তার এই কাজটি 'আমর বিল মারুফ' বা সৎকাজের আদেশের অন্তর্ভুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উদ্দীপকের রসুলপুর গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্নপ্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের অন্যতম হাতিয়ার। এগুলোর মাধ্যমে আমাদের যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবারগুলোতে সুখশান্তি বিনষ্ট হচ্ছে। এ বিষয়কে প্রতিকারের বেশ কিছু উপায় রেখেছে ইসলাম। এগুলো হলো- মাদকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা, ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলা, মাদক দ্রব্য প্রস্তুত, প্রচলন ও সরবরাহ কাজের সাথে যারা জড়িত তাদেরকে জাতীয় স্বার্থে এ কাজ থেকে বিরত রাখা। এছাড়া সন্তানকে ইসলামি শিক্ষা দেওয়া, মদ, জুয়া, চুরির ভয়াবহ শাস্তির কথা বলা ইত্যাদি। মসজিদের ইমাম ও আলেমগণ এসব অশ্লীল কাজের অপকারিতা সম্পর্কে বক্তৃতা দিয়ে মানুষকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন।
অতএব উদ্দীপকের রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয়রোধ করার জন্য উপর্যুক্ত পদক্ষেপ নিতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রসুলপুর একটি ঐতিহ্যবাহী…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – ইসলাম ও সমাজজীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)”