A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রুই মাছের হৃৎপিণ্ড…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ২৭🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। তাকে ভেনাস হার্ট বলে। কিন্তু আমাদের হৃৎপিণ্ড উন্নত এবং চার প্রকোষ্ঠবিশিষ্ট ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল মাছের পুচ্ছ পাখনার লোব দুটি সমান তাকে হোমোসাকাল লেজ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতিটি ফুলকা আর্চ অস্থি নির্মিত এবং ভিতরের প্রান্ত প্রশস্ত হয়ে কাঁটার মতো পাত গঠন করে। একে ফুলকা রেকার বলে। এরা খাদ্যবস্তুকে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে প্রবেশে বাঁধা দেয় ।রুই মাছের প্রতিটি ফুলকা-ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির অঙ্গটির নাম ভেনাস হার্ট। ভেনাস হার্টের চিহ্নিত চিত্র নিম্নরূপ-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম প্রাণীটি রুই মাছ এবং দ্বিতীয় প্রাণিটি মানুষ । নিম্নে প্রাণী দুটির রক্ত সংবহনতন্ত্রের তুলনামূলক আলোচনা করা হলো

 

মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট।

আবার মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

 

মাছের হৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে। ফলে রক্তের পশ্চাৎ গতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয়।

হৃৎপিণ্ডের মধ্য দিয়ে CO2 সমৃদ্ধ রক্ত পেছন থেকে সামনের দিকে একমুখী প্রবাহিত হয়। CO2 সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে এ হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হূৎপিণ্ড বলে।

 

মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সম্পূর্ণ ডান ও বাম অলিন্দ ও নিলয় যুক্ত। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ছন্দময় গতিতে অবিরত চলতে থাকে। হূৎপিণ্ডের পর্যায়ক্রমে একটি সংকোচন ও একটি প্রসারণ ঘটে দুটি চক্র সম্পন্ন করে থাকে এবং একদিকে ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং শিরা CO2 যুক্ত রক্ত বহন করে দুটি হৃদচক্র সম্পন্ন করে থাকে। আর কৈশিক জালিকার রক্ত ও কলারসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় খাদ্যসার, CO2, O2, রেচন দ্রব্য ইত্যাদির আদান-প্রদান ঘটে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রুই মাছের হৃৎপিণ্ড…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”