A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রূপার চামচ মুখে…’ হলি ক্রস কলেজ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৮তম অধ্যায় — নেকলেস🔢 সৃজনশীল নং ৯🏢 প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ,⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কয়জন লোক। শতকরা। নিরানব্বই জন মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে জিততে হয় তার ভাগ্যকে। বাঁচে সেই- যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান জগতে নেই সমস্ত কিছুর জন্যই চেষ্টা দরকার। চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব। সুখ চেষ্টারই ফল, দেবতার দান নয়। তা জয় করে নিতে হয়। আপনাআপনি এটা পাওয়া যায় না।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'প্যালেস রয়েল' অর্থ রাজকীয় প্রাসাদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিলাসিতার বস্তুর অভাব এবং দারিদ্র্যের কারণে মাদাম লোইসেল অসুখী ছিলেন।
'নেকলেস' গল্পে মাতিলদা লোইসেল তার সাধারণ জীবনে সুখী নন। তিনি সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রত্যাশা করেন। তার সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের মনে হয় না। তাই যে অবস্থায় আছে তাতে মাদাম লোইসেল সন্তুষ্ট নন। তিনি সর্বদা বিলাসপূর্ণ জীবনের ভাবনায় বিভোর থাকেন। কোনোভাবেই তিনি তার দরিদ্র দশাকে মেনে নিতে পারেন না। দরিদ্র পরিবারে জন্ম নিলেও তিনি সুরুচিপূর্ণ। তাই বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য মাদাম লোইসেল অসুখী ছিলেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার সাথে বৈসাদৃশ্য রয়েছে।
সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের হয় না। মানুষ ভাবে, সে যে অবস্থায় আছে তাতে সুখ নেই। তাই সে সর্বদা এটি নিয়ে দুঃখবোধ করে। আর সে তার না পাওয়া জগতের কল্পনার মধ্য দিয়ে দুঃখকে আরো বেশি বৃদ্ধি করে নেয়।
উদ্দীপকে চেষ্টার মাধ্যমে পৃথিবীর সব কিছু পাওয়ার কথা এবং সুখী হতে পারার কথা বলা হয়েছে। কিন্তু 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল সুখ পাওয়ার জন্য কখনো চেষ্টা করেননি। সে চায় অলৌকিক বিলাসবহুল জীবন। সর্বদা সে জীবনের ভাবনায় বিভোর। নিজের সাধারণ অবস্থার জন্য সে অসুখী ও ব্যথিত হয়েছে। কিন্তু চেষ্টার মাধ্যমে সেই ব্যথাকে দূর করে সুখী হতে চাইনি। তাই বলা যায় যে, উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য, রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'নেকলেস' গল্পের অন্তর্নিহিত সত্য লুকায়িত আছে। মন্তব্যটি যথার্থ।
বিলাসিতার মধ্যে থাকলে মানুষ জীবনটাকে চিনতে পারে না। জীবনের প্রকৃত স্বরূপ কেবল সেই ব্যক্তি জানতে পারে যাকে জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয়।
'নেকলেস' গল্পে মাদাম লোইসেল সর্বদা বিলাসিতাপূর্ণ জীবনের স্বপ্ন দেখত। সে তার সাধারণ জীবন নিয়ে ব্যথিত ছিল। দারিদ্র্যের কশাঘাতে তার মোহজাল ছিন্ন হয়। নিজের সংসারকে দাঁড় করানোর জন্য সে কঠোর পরিশ্রম শুরু করে। যার ফলে সে বুঝতে পারে জীবনের মর্ম। উদ্দীপকের মর্মবাণীও হচ্ছে চেষ্টার মাধ্যমে সুখী হওয়ার বিষয়।
চেষ্টা মানুষকে আলস্য ও মোহের জগৎ থেকে বের করে নিয়ে আসে। চেষ্টার মাধ্যমেই মানুষ খাঁটি সোনায় পরিণত হয়। 'নেকলেস' 'গল্প ও উদ্দীপকে দুটিতেই মূলত এ সত্যই লুকায়িত আছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রূপার চামচ মুখে…’ হলি ক্রস কলেজ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”