A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাদা লেগহর্ন মোরগ-মুরগিতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৪৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সাদা লেগহর্ন মোরগ-মুরগিতে রঙিন পালকের জন্য দায়ী জিন উপস্থিত থাকা সত্ত্বেও তারা সাদা বর্ণের হয়। সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডটস মোরগের মধ্যে ব্রুস ঘটালে F2 জনুতে সকল মোরগের বাচ্চা সাদা বর্ণের হয়। কিন্তু F2 জনুতে সাদা ও রঙিন পালকের ফিনোটাইপিক অনুপাতটি ৯ : ৩ : ৩ : ১ এর পরিবর্তে ১৩ : ৩ এ পরিণত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মধ্যকর্ণের সংক্রমণজনিত প্রদাহ কে ওটিটিস মিডিয়া বলেন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের রক্তের RBC অর্থাৎ লোহিত রক্ত কণিকায় অবস্থিত লৌহ ও প্রোটিনের সমন্বয়ে গঠিত রঞ্জক পদার্থ যা শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে শ্বাসরঞ্জক বলে।

শ্বাসরঞ্জক শিথিল রাসায়নিক যৌগরূপে শ্বাসবায়ু পরিবহন করে। হিমোগ্লোবিন একটি শ্বাসরঞ্জক।

অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এছাড়াও আরো কিছু শ্বাসরঞ্জক হল হিমোসায়ানিন, হিমিইরিথ্রিন, ক্লোরোক্রুরিন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রঙিন পালক এর জিন উপস্থিত থাকা সত্ত্বেও F1 জনুতে রঙিন পালকের মোরগ-মুরগির না পাওয়ার কারণ হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস।

যখন একটি প্রকট জিন অন্য একটি এ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখনে এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে।এর অনুপাত ১৩:৩। সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগি তে প্রকট এপিস্ট্যাসিস লক্ষ করা যায়।

প্রকট এপিস্ট্যাসিস আবিষ্কার করেন বেটসন এবং পানেট।সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিন (I) এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়।

F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগি সৃষ্টি হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের F2 জনুতে যে ব্যতিক্রম লক্ষ্য করা যায় তা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।

 

মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী দুই জোড়া বিপরীত ধর্মি বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংকরায়ন করা হয় তাকে ডাইহাইব্রিড ক্রস বলে এবং F2 জনুতে ৯:৩:৩:১অনুপাতে ফলাফল প্রকাশিত হয় এর একটি ব্যতিক্রম হলো এপিস্ট্যাসিস। উদ্দীপকে প্রকট এপিস্ট্যাসিস লক্ষ্য করা যায়।

প্রকট এপিস্ট্যাসিসে অনুপাত ৯:৩:৩:১ এর পরিবর্তে ১৩:৩ হয়।

F1 জনুতে সকল ফলাফল সাদা হলেও F2 জনুতে ১৩:৩ অনুপাতে সাদা ও রঙিন মোরগ-মুরগি পাওয়া যায়।

ধরি, সাদা লেগহর্নের রঙিন পালক এর জন্য দায়ী প্রকট জিন C এবং সাদা লেগহর্নের রঙিন পালক এ বাধাদানকারী প্রকট জিন I।

অতএব সাদা লেগহর্নের জিনোটাইপ হবে CCII এবং সাদা ওয়াইনডটের জিনোটাইপ হবে ccii।

 এক্ষেত্রে C হচ্ছে প্রকট হাইপোস্টাটিক জিন এবং I প্রকট এপিস্টাটিক জিন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাদা লেগহর্ন মোরগ-মুরগিতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”