A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাধ এবং সাধ্য…’ সিলেট এমসি কলেজ ২০২৬ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৮তম অধ্যায় — নেকলেস🔢 সৃজনশীল নং ১৬🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সাধ এবং সাধ্য জীবনের খুব গুরুত্বপূর্ণ দিক। নিজের সাধ পূরণ করতে লোকে কী না করে। কিন্তু সাধ্যকে অতিক্রম করে সাধ পূরণের মানসিকতাই মানুষকে বিড়ম্বনায় ফেলে। ফলে দুইটিতে সমন্বয় থাকা জরুরি।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মাদাম লোইসেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসে চাকরি করত'।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে"- আলোচ্য কথাটি মাদাম লোইসেলের উচ্চাভিলাষী মনোভাব সম্পর্কে বলা হয়েছে।
মাদাম লোইসেল ছিল অপূর্ব সুন্দরী এক নারী। তার ধারণা ছিল যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। সবসময় সে উচ্চাভিলাষী স্বপ্নে বিভোর হয়ে থাকত। তার - মতো সুদর্শন নারী ধনীর ঘরে জন্ম প্রত্যাশা করে। কিন্তু তার জন্ম হয়েছে সাধারণ এক কেরানির ঘরে। নিয়তির ভুলেই যেন মাদাম লোইসেলের মতো সুদর্শনা নারীর জন্ম ধনীর ঘরে না হয়ে গরিব কেরানির ঘরে হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পে বর্ণিত মাদাম লোইসেলের উচ্চাভিলাষী মনোভাব ও তার বিড়ম্বনার দিকটির সাদৃশ্য রয়েছে।
'নেকলেস' একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প। বাস্তবতাকে অস্বীকার করে মেকি অহংকার ও আড়ম্বরপ্রেম জীবনকে কত ভয়ানক ও দুর্বিষহ করে তুলতে পারে, 'নেকলেস' গল্পটি তারই উৎকৃষ্ট প্রমাণ। সত্যকে গোপন না করে খোলাখুলি প্রকাশ করলে অনেক দুর্ভোগ হতে উত্তরণ সম্ভব।
উদ্দীপকে সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তির জন্য তার সাধ্যের বাইরের সবকিছুই তার জন্য বিড়ম্বনার কারণ হয়ে উঠেতে পারে। ফলে এ দুইয়ের সমন্বয় থাকা জরুরি। 'নেকলেস' গল্পেও বলা হয়েছে মাদাম লোইসেলের সাধ্যের অতিরিক্ত সাধের জন্য বিড়ম্বনার কথা। মধ্যবিত্ত মাদাম লোইসেলের স্বপ্ন ছিল উচ্চাভিলাষী উচ্চবিত্তের মতো, যার খেসারত হিসেবে তাকে বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে। উদ্দীপকে 'নেকলেস' গল্পের এ দিকটি প্রতিফলিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'নেকলেস' গল্পে আড়ম্বরপ্রিয়তার দরুন সংঘটিত দুর্ভোগের দিকটি প্রকাশ পেলেও সত্য গোপনের দিকটি না থাকায় "উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি"-আলোচ্য এ মন্তব্যটি সমর্থনযোগ্য।
'নেকলেস' একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প। এর মূল বিষয়বস্তু হলো অহংকার, সামর্থ্যের বাইরে মর্যাদাবান হওয়ার আকাঙ্ক্ষা ও আত্মপ্রতারণার দুঃখজনক পরিণতি। সত্যকে গোপন না করে খোলাখুলি প্রকাশ করলে অনেক দুর্ভোগ থেকে উত্তরণ সম্ভব- এ শিক্ষাও গল্পটি আমাদের দেয়।
উদ্দীপকে সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। মানুষ তার সাধ্যের অতিরিক্ত করতে গেলেই বিড়ম্বনার শিকার হয়। ফলে এ দুইয়ের সমন্বয় থাকা বাঞ্ছনীয়। 'নেকলেস' গল্পে মধ্যবিত্ত মাদাম লোইসেল সাধ্যের বাইরে গিয়ে উচ্চাশায় বিভোর হয়ে বিড়ম্বনার মুখোমুখি হয়েছিল। তার এই উচ্চাভিলাষের খেসারত দিতে হয়েছে দশ বছর ধরে।
উদ্দীপকে সাধ ও সাধ্যের যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা 'নেকলেস' গল্পের একটিমাত্র দিক। এ গল্পে সত্য গোপন করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। মাদাম লোইসেল তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের কাছে তার হারটি হারানোর কথা গোপন করেছিল। ফলে এ হারটি যে নকল ছিল তা জানতে তার দশ বছর লেগেছিল। এছাড়াও এ গল্পে বল নাচের সংস্কৃতি, মাদাম লোইসেলের মানসিকতার পরিবর্তন ও দুরবস্থার পতিত হওয়ার বর্ণনা এবং মসিয়ে লোইসেলের জীবনসংগ্রামের যে চিত্র দেখানো হয়েছে তা উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাধ এবং সাধ্য…’ সিলেট এমসি কলেজ ২০২৬ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”