A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাধারণ নিঃসারক ট্রানজিস্টর…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮২🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সাধারণ নিঃসারক ট্রানজিস্টর সংযোগে 0.95V31.15V বিভব প্রয়োগ করলে যথাক্রমে 15mA ও 35 mA বেস প্রবাহ পাওয়া যায়। ট্রানজিস্টরটির প্রবাহ লাভ β=80 এবং লোড রোধ 95Ω.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

p−n জাংশনের সম্মুখী ঝোঁক অবস্থায় n-অঞ্চল হতে ইলেকট্রন p-অঞ্চলে এবং p-অঞ্চল থেকে হোল -অঞ্চলে প্রবাহিত হয়। ফলে p হতে n এর দিকে তড়িৎ প্রবাহ চলবে। আবার বিমুখী ঝোঁক অবস্থায় ইলেকট্রন p−n জাংশন পার হয়ে p-অঞ্চলে যেতে পারবে না। আর p-অঞ্চলের হোলও n-অঞ্চলে যেতে পারবে না। এতে জাংশন দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। অর্থাৎ, ভোল্টেজ প্রয়োগে p−n জাংশন শুধু এক অভিমুখে প্রবাহের অনুমতি দেয়। এভাবে p−n জাংশন রেকটিফায়ার হিসেবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রবাহ লাভ, β=80

প্রবাহ বিবর্ধক গুণক, α= ?

আমরা জানি, α=ββ+1=8080+1=0.988 

অতএব, ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধক গুণক 0.988.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ১ম ইনপুট ভোন্টেজ, Vin =0.95 V

২য় ইনপুট ভোল্টেজ, Vin ′=1.15 V

১ম বেস প্রবাহ, IB=15 mA=15×10−3 A

২য় বেস প্রবাহ, IB′=35 mA=35×10−3 A

প্রবাহ লাভ, β=80

লোড রোধ, RL=95Ω

আমরা জানি, β=ICIB

বা, IC=β×IB=80×15×10−3=1.2 A 

আবার, IC′=β×IB′=80×35×10−3=2.8 A

∴ ১ম আউটপুট ভোল্টেজ, Vout =ICLRL1.2×95=114 V 

এবং ২য় আউটপুট ভোল্টেজ, Vout ′=Ic′RL=2.8×95=266 V 

এখানে, Vout >Vin  এবং Vout >Vin 

অর্থাৎ, উভয় ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ অপেক্ষা বেশি।

সুতরাং, উদ্দীপকের ট্রানজিস্টর সংযোগটি বিবর্ধক হিসেবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাধারণ নিঃসারক ট্রানজিস্টর…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”