A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাফা 20 gm…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৭৯🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সাফা 20 gm ভরের বস্তুকে 20 cm দৈর্ঘ্যের সুতায় বেঁধে মিনিটে 20 বার ঘুরাচ্ছে। অপরদিকে সাবাবা 0.4 kg ভরের AD সুষম দন্ডকে চিত্রের ন্যায় XY অক্ষের সাপেক্ষে মিনিটে 30 বার ঘুরাচ্ছে। কিছুক্ষণ পর দণ্ডের CD অংশটি ভেঙে বিচ্ছিন্ন হওয়ার পরেও সাবাবা দণ্ডটিকে পূর্বের কৌণিক বেগে ঘুরাতে থাকল। [AB = BD = 20 cm, CD = 10 cm]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর ভরকেন্দ্র ব্যাতীত অন্য কোনো বিন্দুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে যে রাশির কারণে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় সেই রাশিকে বলের ভ্রামক বা টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সাইকেল আরোহী যখন বাঁক নিতে যায় তখন তার একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। আরোহীসহ সাইকেলের ওজন সোজা নিচের দিকে কাজ করে এবং তা তলের উল্লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হয়। আর সাইকেলের চাকা বাইরে ছিটকে যেতে চাইলে ঘর্ষণ বল দ্বারা তা আটকানো হয়। যতক্ষণ তল ও চাকার মধ্যবর্তী ঘর্ষণ বল f≤mv2r হবে ততক্ষণ সাইকেল আরোহী নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, বস্তুর ভর, m=20gm=0.02 kg
সুতার দৈর্ঘ্য, r=20 cm=0.2 m
আমরা জানি, জড়তার ভ্রামক, I=mr2=0.02×(0.2)2.
=8×10−4 kg m2

অতএব, সাফার ক্ষেত্রে ঘূর্ণনরত বস্তুটির জড়তার ভ্রামক 8×10−4 kg m2.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

CD অংশ বিচ্ছিন্ন হওয়ার পরে:

দন্ডের নতুন দৈর্ঘ্য, l′=30 cm=0.3 m
∴ দন্ডের নতুন ভর, m′=0.40.4×0.3=0.3 kg

দন্ডের নতুন ভরকেন্দ্র G হলে,

h=BG=AB−AG
=AB−AC2=20−302
=5 cm=0.05 m

∴ নতুন দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক,

IG=112 m′l′2=112×0.3×(0.3)2=2.25×10−3 kg m2

∴XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক,

I=IG+mh2=2.25×10−3+0.3×(0.05)2
=3×10−3 kg m2

দন্ডের কৌণিক বেগ, ω=30rev/min=30×2π60rads−1=πrads−1

∴ দন্ডের গতিশক্তি, Ek1=12Iω2=12×3×10−3×(π)2=0.0148 J

আবার, 'গ' হতে পাই, 
সাফার বস্তুর জড়তার ভ্রামক, I=8×10−4 kg m2.
এবং উদ্দীপক হতে, সাফার বস্তুর কৌণিক বেগ,

ω=20rev/min=20×2π60rad s−1=2π3rad s−1

∴ সাফার বস্তুর কৌণিক গতিশক্তি,

Ek2=12Iω2=12×8×10−4×(2π3)2=1.755×10−3 J

যেহেতু, Ek1>Ek2; তাই CD অংশ বিচ্ছিন্ন হওয়ার পর দণ্ডটির গতিশক্তি সাফার বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাফা 20 gm…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”