| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সাইটোক্রোম বাহকের মাধ্যমে…’ বরিশাল বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সাইটোক্রোম বাহকের মাধ্যমে উদ্ভিদদেহে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রক্রিয়া X : উদ্ভিদ অ্যানায়ন শোষণ করে।
প্রক্রিয়া Y : ATP উৎপাদন করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বক দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত একে পত্ররন্ধ্র বলে।
সূর্যশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট সংযুক্ত হয়ে ATP তৈরি হওয়ার নামই ফটোফসফোরাইলেশন।
ফটোফসফোরাইলেশন দুই প্রক্রিয়ায় হয়ে থাকে।যথা -চক্রীয় ও অচক্রীয় । উদ্ভিদের জীবনে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রক্রিয়ায় সৃষ্ট ATP ব্যবহার করে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে।
উদ্দীপকে উল্লেখিত X প্রক্রিয়াটি হলো সক্রিয় লবন পরিশোষনের সাইটোক্রোম পাম্প মতবাদ।
এ মতবাদ অনুযায়ী বাহক হলো সাইটোক্রোম।এ মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ মূলত cytochrome system এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
নিচে এর প্রক্রিয়া চিত্রের মাধ্যমে দেয়া হলো-
উদ্দীপকে Y এ ATP তৈরি হয়। এ প্রক্রিয়াটি প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী হয়।এ প্রক্রিয়াটি ব্যাবহারযোগ্য শক্তি অর্থাৎ ATP উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ মতবাদ অনুসারে, আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে।ধারণা করা হয় কোষঝিল্লির ভেতরের তলের দিকে ATP-ase এনজাইমের ক্রিয়ায় ATP ভেঙ্গে শক্তি নির্গত হয়।
ATP-এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। আমরা যে খাবার খাই তা জারিত হয়ে সেখান থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার ATP তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙ্গে। ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP-কে অনেক সময় জৈবমুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। উদ্ভিদ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট সংযুক্ত হয়ে ATP তৈরি করে। এভাবে সৃষ্ট ATP ব্যবহার করে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ATP জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই ATP প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় তৈরি হয়। সুতরাং এই প্রক্রিয়াটি অনেক গুরুত্বপূর্ণ।