A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সালমা 100 Ω…’ – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ🔢 সৃজনশীল নং ৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সালমা 100 Ω রোধের একটি বৈদ্যুতিক হিটার 160 V বিভব এবং 50 Hz কম্পাঙ্কের একটি এসি উৎসের সাথে সংযুক্ত করল । পরবর্তীতে নাজমা হিটারটি 120 V ডিসি উৎসের সাথে সংযুক্ত করল ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লেঞ্জ-এর সূত্রটি হলো- যেকোনো তড়িৎচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন ব্যক্তি যদি সমমানের ডি.সি ও এ.সিতে শক পান তবে এ.সিতে বেশি শক অনুভব করবেন। কারণ এ.সি ভোল্টেজের শীর্ষমান-এর গড় বর্গের বর্গমূল মানের 2 গুণ। যেমন- কোনো ব্যক্তির কাছে 220 V ডি.সি অপেক্ষা 220 V এসিতে বেশি শক অনুভূত হবে। কারণ 220 V এ.সিতে ব্যক্তিটি 220 × 2 = 311V এর শক খাবেন। তাই ডি.সি অপেক্ষা এ.সি. বেশি বিপজ্জনক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

এ.সি উৎসের ভোল্টেজের শীর্ষমান,

ε0=160 V

ধরি, এসি উৎসের গড় ভোল্টেজ, ε¯

আমরা জানি,

ε¯=0.637ε0=0.637×160 V=101.92 V

অর্থাৎ এ.সি উৎসের গড় ভোল্টেজ 101.92 V

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, হিটারের রোধ, R = 100 52

ধরি, যখন হিটারটিকে এ.সি উৎসের সাথে সংযুক্ত করা হয়েছে তখন, কার্যকর ক্ষমতা P1 এবং তড়িৎ প্রবাহের শীর্ষমান L0
এবং তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান, Irms
তাহলে,

ε0=I0R

বা, I0=ε0R=160 V100Ω=1.6 A

∴Ir.m.s =0.707I0=0.707×1.6 A=1.13 A

অর্থাৎ কার্যকর ক্ষমতা, 

P1=(II.m. .)2R=(1.13 A)2×100Ω=127.96 W

আবার ধরি, হিটারটিকে যখন ডি.সি উৎসের সাথে সংযুক্ত করা হয়েছে

তখন, কার্যকর ক্ষমতা  P2
ভোল্টেজের গড় বর্গের বর্গমূল মান, εr.m.s ′=120 V 
ভোল্টেজের শীর্ষমান ε0′; এবং তড়ি প্রবাহের শীর্ষমান I0′ 
তড়িৎ প্রবাহের  গড় ‘বর্গের বর্গমূল মান Ir.m.s  '
আমরা জানি, ε0′=28rm.s.′=2×120 V=169.7 V
আবার, I0′=ε0′R=169.7 V100Ω=1.697 A
∴Ir.m. s′=0.707×1.697 A=1.2 A
অর্থাৎ, কার্যকর ক্ষমতা, P2=(Ir.m,s′)2×R
=(1.2 A)2×100Ω=143.96 W

অর্থাৎ দেখা যাচ্ছে ডি.সি উৎসের সাথে যুক্ত অবস্থায় হিটারের কার্যকর ক্ষমতা বেশি অথবা বেশি কার্যকর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সালমা 100 Ω…’ – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”