A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সালমার বাবা হঠাৎ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – মাসি পিসি, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৭তম অধ্যায় — মাসি পিসি🔢 সৃজনশীল নং ৬🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সালমার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা অসহায় হয়ে পড়ে। একদিকে অর্থকষ্ট, অন্যদিকে ষোল বছর বয়সী সালমার সামাজিক নিরাপত্তা, সব মিলিয়ে সালমার মা দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থায় সালমার বিধবা খালা তাদের বাড়িতে এসে সালমার দেখাশুনার ভার নেয়। সালমার মা-খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজেদের খাওয়া পরা চালায়। এভাবেই তারা জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

"ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়" - উক্তিটি পিসির।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আহ্লাদির দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা মনে করে বৃদ্ধ রহমানের চোখ ছল ছল করে উঠে।

বৃদ্ধ রহমানের মেয়ে কিছুদিন আগে শ্বশুর-বাড়িতে মারা গেছে। মেয়েটি কিছুতেই শ্বশুরবাড়ি যেতে চায়নি, অনেক কেঁদেছে। তবু তার ভালোর কথা চিন্তা করে জোর করে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল। যদিও আহ্লাদির সাথে তার মেয়ের চেহারায় কোনো মিল নেই। বয়সেও সে ছিল আহ্লাদির থেকে ছোটো। তবুও আহ্লাদির ফ্যাকাসে চেহারায় সে তার নিজের মেয়ের ছাপ দেখতে পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের মা-খালার উপার্জনের পথ 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথের তুলনায় ভিন্ন।

'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি নৌকা চালিয়ে, সবজি বিক্রি করে আয় উপার্জন করেছে। অন্যদিকে উদ্দীপকে মা-খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজেদের খাওয়া পরা চালিয়েছে।

মাসি-পিসি গ্রাম থেকে তারা শহরে নৌকা করে সবজি নিয়ে বাজারে বিক্রি করতো। বহু প্রতিকূলতার সাথে যুদ্ধ করে মাসি-পিসি কে জীবিকা উপার্জন করতে হয়েছে। কিন্তু উদ্দীপকের সালমার মা খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে উপার্জন করেছে, অন্যের বাড়িতে ঝি এর কাজ করলে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ঠিকই কিন্তু ঘরের বাইরের লোকজনের বাঁকা চোখ সহ্য করতে হয় না। ফলে উদ্দীপকের মা-খালার উপার্জনের পথ, 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জন অপেক্ষা ভিন্নতর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে নারীর যে সংগ্রামী চিত্র তুলে ধরা হয়েছে, তা মাসি পিসি গল্পের মূলভাবকে ইঙ্গিত করে - কথাটি যথার্থ।

 

নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা অনেক কষ্টে জীবনধারণ করে। বিশেষ করে সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করে। তাদের মধ্যে নিম্নবিত্তের নারীরা চরম বৈষম্যের শিকার। কিছু লোভী, স্বার্থান্ধ নরপশু সেসব অসহায় মানুষকে ক্ষতি করার অপপ্রয়াস চালায়। ফলে 'মাসি-পিসি' গল্পের মূল বিষয়বস্তু হলো স্বামীর নির্মম নির্যাতনের তারা একধরনের নিরাপত্তাহীনতায় প্রতিনিয়ত ভুগতে থাকে। শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ কাহিনি। আহ্লাদি নামের ওই তরুণীর মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। আহ্লাদিকে নিয়েই তাদের সংসার। আহ্লাদির স্বামী জগু আহ্লাদির ওপর অমানুষিক নির্যাতন। ঠিকমতো খেতে দিত না, পরতে দিত না। বেদম মারধর করত, কলকেপোড়া ছ্যাকা দিত বলে মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে যেতে দেয় না। অন্যদিকে লালসা উন্মত্ত জোতদার, দারোগা ও গুণ্ডা-বদমাশদের আক্রমণ থেকে বারবার আহ্লাদিকে রক্ষা করত মাসি-পিসি। এই দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। পোষা নৌকা চালনা ও সবজির ব্যবসায় করা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।

 

 উদ্দীপকে সালমার বাবা মারা যাওয়ার পর দিশেহারা অসহায় সালমার মা এবং খালা সালমাকে লালন পালন করে। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবন নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে চালায়। তবু তাদের সালমাকে ঘিরে জীবন আবর্ত হয়। সালমার ভালো-মন্দ, সুখ-দুঃখ, সামাজিক নিরাপত্তা, ভবিষ্যৎ নিয়েই দিনযাপন মা খালার।

 

'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নিয়েই মাসি-পিসির জীবন। সমাজের মানুষদের কত অত্যাচার, কত কষ্ট সহ্য করে মাসি-পিসি সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত। লক্ষ্য শুধু বেঁচে থাকা। তাদের সংগ্রামী চেতনাই পরিলক্ষিত হয়েছে গল্পে। উদ্দীপকে সালমার মা খালার একমাত্র সম্বল সালমাকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে নিরন্তর। তাই প্রমাণিত হয় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সালমার বাবা হঠাৎ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – মাসি পিসি, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”