| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সালোকসংশ্লেষণ সবুজ উদ্ভিদের…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সালোকসংশ্লেষণ সবুজ উদ্ভিদের একটি অন্যন্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি গ্লুকোজ এবং অক্সিজেন তৈরির জন্য ক্লোরোপ্লাস্টে ঘটে। কিন্তু সব উদ্ভিদে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া এক নয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে ক্যালভিন-ব্যাশাম এবং হ্যাচ ও স্ন্যাক গ্লুকোজ উৎপাদনের জন্য দুটি পৃথক সিস্টেমের প্রস্তাব করেছিলেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।
পানি ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো-
উদ্দীপকে উল্লিখিত ক্যালভিন চক্র বা চক্রটি নিচে ছক আকারে দেখানো হলো-
উদ্দীপকে ATP, এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কীভাবে তৈরি হয় তা নিচে বিশ্লেষণ করা হলো-
আমরা জানি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে ও এর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং নির্গত হয়। সালোকসংশ্লেষণের দুটি পর্যায় আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে ও আত্তীকরণ শক্তি তৈরি হয়, সেই শক্তি ব্যবহার করে অন্ধকার পর্যায়ে শর্করা তৈরি করে। আলোকনির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয়। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তিসম্পন্ন তৈরি করে। এছাড়া আলোক মাধ্যমে ভেঙ্গে নির্গত হয় এবং বিজারিত হয়ে তৈরি হয়। উচ্চশক্তি সম্পন্ন ATP ও সৃষ্টি করতে যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা সূর্যালোক হতে আসে। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরির সময় ATP ও এর শক্তি ব্যবহৃত হয় বলে ATP ও কে আত্তীকরণ শক্তি বলে। এই আত্তীকরণ শক্তি উদ্ভিদ তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে।