A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাম্য একাদশ শ্রেণিতে…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৫ম অধ্যায় — নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার🔢 সৃজনশীল নং ১১৯🏢 প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সাম্য একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। সে ঐচ্ছিক বিষয় হিসেবে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় বেছে নেয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাতীয়তার ভিত্তিতে গঠিত রাষ্ট্রকে জাতিরাষ্ট্র বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে আইন না থাকলে হানাহানির সৃষ্টি হতো। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এছাড়াও ধর্মীয়বোধ, সামাজিক কল্যাণ - ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে বা মান্য করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত সাম্যের পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। কেননা উদ্দীপকে উল্লিখিত সাম্য সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। সে ঐচ্ছিক বিষয় হিসেবে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় বেছে নেয়। আর এরূপ কারণে নিঃসন্দেহে বলা যায়, উক্ত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।

পৌরনীতি ও সুশাসন একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান হওয়ায় নাগরিক জীবনের সাথে সম্পর্কিত যাবতীয় দিকসমূহ এর পরিধিভুক্ত। পৌরনীতির পাঠ নাগরিককে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবোধ সৃষ্টি হয়। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিভিন্ন তত্ত্ব পর্যালোচনা, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান পৌরনীতির আলোচনার ক্ষেত্র। আবার, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতি বিমূর্ত বিষয় নিয়েও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ পৌরনীতির পরিধিভুক্ত। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন কাঠামো, কার্যাবলি নিয়ে বিষদভাবে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি রাষ্ট্রের ও নাগরিকতার সাথে সম্পর্কিত প্রবাহমান, সাম্প্রতিক এমনকি সম্ভাব্য বিষয়সমূহ নিয়েও বিশ্লেষণ করে থাকে। আর তাই বলা যায়, পৌরনীতির পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উক্ত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অত্যাধিক। পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন একটি শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞানার্জন অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজজীবন গঠনের শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিসম্পন্ন, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও তার সমাধান খুঁজে পেতে পৌরনীতির প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে পৌরনীতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাসহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি যোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিকতাসহ জীবনের যাবতীয় ক্ষেত্রসমূহে পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব অপরিসীম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাম্য একাদশ শ্রেণিতে…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”