A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সারা ও নুবা…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সারা ও নুবা দুই খণ্ড তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল। তারা একই সময়ে গণনা শুরু করে। তাদের দু’জনের অক্ষত পরমাণু বনাম সময়ের লেখচিত্র নিম্নে দেখানো হলো:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিয়নগুলো মিলিত হয়ে নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা ভর অদৃশ্য হয়। একে ভর ত্রুটি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

X রশ্মি হলো দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো শক্ত ধাতুতে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন নির্গত বিকিরণ। আবার, γ রশ্মি হলো তেজস্ক্রিয় মৌল হতে নির্গত বিকিরণ। সুতরাং, X রশ্মির উৎপত্তিস্থল হলো উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত ধাতব পাত এবং γ রশ্মির উৎপত্তিস্থল তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গ্রাফ থেকে দেখা যায়,

নুবার মৌলের আদি পরমাণুর সংখ্যা, No=100×106

t=5 মিনিট পর অবশিষ্ট পরমাপুর সংখ্যা, N=48.77×106

বের করতে হবে, নুবার মৌলের ক্ষয়ুক, λ= ?
আমরা জানি,
N=Noe−λt
বা, ln⁡(48.77×106100×106)=−λ×5
বা, λ=ln⁡(48.77100)−5
∴λ=0.144 min−1 (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

“গ” অংশ হতে পাই,

নুবার মৌলের ক্ষয়ধ্রুবক, λ=0.144 min−1

উদ্দীপকের গ্রাফ থেকে পাই,

সারার মৌলের আদি পরমাণুর সংখ্যা, No′=84.09×106 

t′=6 মিনিট পর অবশিষ্ট পরমাপুর সংখ্যা, N′=48.8×106

সারার মৌলের ক্ষয় ধ্রুবক λ′ হলে,
λ′=ln⁡(N′No′)−t′
=ln⁡(48.8×10684.09×106)−5=0.1088 min−1
অতএব, নুবার মৌলের ক্ষয় ধ্রুবক, λ> সারার লৌলের কয়ধ্রুবক, λ′

অর্থাৎ, একটি নির্দিষ্ট অংশ ভাঙার ক্ষেত্রে নুবার মৌলটি আগে ভাঙবে।

আবার ধরা যাক উভয় ক্ষেত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা শূন্য। সারার ক্ষেত্রে,
N=N0e−λt

বা, 0=N0e−λt
বা, e−λt=0
বা, −λt=ln⁡(0)=−∞
বা, t=∞
অর্থাৎ, সারার মৌলটি সম্পূর্ণ ভেঙে যেতে অসীম সময় লাগবে।

অনুরূপভাবে দেখানো যায় নুবার পৌলটিও সম্পূর্ণ ভাঙতে অসীম সময়ের প্রয়োজন।
সুতরাং, একটি নির্দিষ্ট অংশ ভাঙার ক্ষেত্রে নুবার মৌলটি আগে ভাঙলেও, সম্পূর্ণ অংশ ভাঙার জন্য উভয় মৌলেরই অসীম সময় লাগবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সারা ও নুবা…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”