A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সার্থক জনম আমার…’ – প্রাণ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,

 সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।

জানি না তোর ধন-রতন আছে কিনা রানির মতন,

 শুধু জানি আমার অঙ্গ জুড়াগ তোমার ছায়ায় এসে।

কোন বনেতে জানিনে ফুল ।ন্ধে এমন করে আকুল,

 কোন্ গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার সালো প্রথম আমার চোখ জুড়ালো,

 ঐ আলোতেই নয়ন রেখে মদব নয়ন শেষে।

উত্তর:

'প্রাণ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

উত্তর:

কবি মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার জন্য এ পৃথিবীতে অমর-আলয় রচনা করতে চান।

'প্রাণ' কবিতায় জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎসংসারে দীর্ঘ জীবন লাভের সংকল্প ব্যক্ত হয়েছে। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, আবেগ-ভালোবাসা ছেড়ে কবি অন্য কিছুর লোভ না করে আনন্দের সংগীত নিয়ে মানুষের কাছে আদৃত হতে চান। আলোচ্য চরণটিতে কবি মূলত মানবতার স্বার্থে তাঁর আত্মনিবেদনের দিকটি প্রকাশ করেছেন।

উত্তর:

উদ্দীপকে 'প্রাণ' কবিতার কবির মৃত্যু বিষয়ক অনুভব প্রকাশিত হয়েছে।

'প্রাণ' কবিতায় মৃত্যুভয় নয়, জীবনের প্রতি ভালোবাসাই মুখ্য। কবি চান, তাঁর সৃষ্টির মাধ্যমে যেন তিনি মানুষের মনে অমর হয়ে থাকেন। তাঁর কাছে মৃত্যু কেবল শরীরের অবসান, কিন্তু কল্যাণকর সৃষ্টিই চিরকালীন।

'প্রাণ' কবিতায় মৃত্যুকে অনিবার্য জেনেও কবি অমরত্বের প্রত্যাশী। এই সুন্দর পৃথিবীর মায়াজালে তিনি জড়িয়ে আছেন, থাকতে চান। তাই তিনি স্বীয় সৃজন মননের মাধ্যমে রচনা করতে চান অমরালয়। উদ্দীপকেও মৃত্যুচেতনার প্রকাশ ঘটেছে কবির স্বদেশপ্রেমের আলোকে। তিনি মনে করেন তার জন্ম সার্থক হয়েছে জন্মভূমির মাটিতে। তাই তিনি এ দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান। এভাবেই উদ্দীপকে 'প্রাণ' কবিতার কবির মৃত্যু বিষয়ক অনুভব প্রকাশিত হয়েছে।

উত্তর:

উদ্দীপকের 'প্রাণ' কবিতার কবির শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার দিকটি না থাকায় বলা যায়, উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না।

'প্রাণ' কবিতায় কবি বুঝিয়েছেন, প্রকৃত জীবনের সার্থকতা শরীরের অস্তিত্বে নয়, বরং সৃষ্টিতে ও মানবহৃদয়ে স্থায়ী হয়ে থাকার মধ্যেই। তাঁর কাছে অমরত্ব মানে মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা- গানের মতো, ফুলের মতো, সৌন্দর্যের মতো। তাই এই কবিতায় 'প্রাণ' মানে কেবল শ্বাস-প্রশ্বাস নয়; এটি জীবনের চেতনা, মানবপ্রেম এবং সৃষ্টির আনন্দের প্রতীক।

'প্রাণ' কবিতায় কবি মায়া-মমতায় জড়ানো এ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে চান। তাই তিনি জীবনের প্রতি গভীরভাবে অনুরক্ত। তিনি সৃষ্টির মাধ্যমে নব নব সংগীতের কুসুম ফোটাতে চান। অন্যদিকে উদ্দীপকের কবিতাংশেও স্বদেশের সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানেও মাতৃভূমির অপার সৌন্দর্যের মাঝে চিরনিদ্রায় হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে।

মৃত্যু বিষয়ক চিন্তা উদ্দীপক এবং. 'প্রাণ' কবিতায় লক্ষণীয়। তবে 'প্রাণ' কবিতায় কবি মৃত্যুকে মানতে চান না। তিনি সৃষ্টির মাধ্যমে পৃথিবীর মানুষের মাঝে অমর হতে চান। অন্যদিকে উদ্দীপকের কবি মৃত্যুর অনিবার্যতা মেনে নিয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিফলিত ভাব 'প্রাণ' কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সার্থক জনম আমার…’ – প্রাণ, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”