A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্বাদু পানির একটি…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ১২৯🏢 প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

স্বাদু পানির একটি প্রাণী, যার দেহ সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত এবং একটি থলি প্রাণীটিকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘাসফড়িং এর পুঞ্জাক্ষির ষড়ভুজাকার দর্শন একককে ওমাটিডিয়াম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra-র দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত অনেকটা নলাকার গহ্বরকে সিলেন্টেরন বলে। Hydra এর সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলা হয়। কারণ- এই গহ্বর খাদ্য পরিপাকসহ শ্বসন, রেচন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে। সিলেন্টেরনে গৃহীত খাদ্যবস্তু ফ্লাজেলাযুক্ত ও ক্ষণপদ যুক্ত পুষ্টি কোষগুলোর সহায়তায় বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। এই কোষগুলোর ফ্লাজেলা সঞ্চালনের ফলে পানির আবর্তনের সঙ্গে অপাচ্য খাদ্যাংশ এবং বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন বর্জ্য পদার্থসমূহ মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এ কারণে সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত থলিটি হলো রুই মাছের পটকা বা বায়ুথলি যা মাছকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। নিচে বায়ুথলির গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-

অবস্থান: রুই মাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালির ওপরে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা লম্বা থলিকে বায়ুথলি বা পটকা বা সাঁতার থলি বলে। পৌষ্টিক নালির পৃষ্ঠীয় প্রাচীর থেকে বায়ুথলির উৎপত্তি ঘটে। এটি সিলোম গহ্বরে অবস্থিত।
গঠন: রুই মাছের বায়ুথলি একটি খাঁজ দ্বারা দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে। সামনের প্রকোষ্ঠটি ছোট এবং পেছনের প্রকোষ্ঠটি বড়। গ্রাসনালি ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালি উপস্থিত। একে ডাক্টাস নিউমেটিকাস বলে।

বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের যোজক কলা দ্বারা গঠিত স্তর- টিউনিক এক্সটার্না এবং ভেতরের মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। এর নাম রিটি মিরাবিলি। সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে। বায়ুথলির গ্যাসে বিভিন্ন উপাদান থাকতে পারে। বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের অধিকাংশই অক্সিজেন (O2)। এতে সামান্য পরিমাণ নাইট্রোজেন (N2) এবং কার্বন ডাইঅক্সাইড (CO2) থাকে। রুই মাছের বায়ুথলি ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত। ভেবেরিয়ান অস্থিমালা নামক একসারি ক্ষুদ্র অস্থি দ্বারা এ সংযোগ স্থাপিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো রুই মাছ। এই মূল্যবান সম্পদ রক্ষায় জন্য অবশ্যই আমাদেরকে সঠিক ও সময় উপযোগী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। রুই মাছকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. প্রজনন ক্ষেত্র সংরক্ষণ নদ-নদীগুলোকে নির্দিষ্ট করে মৎস্য অভয়াশ্রম তৈরি করে মাছের প্রজননের সুযোগ করে দিতে হবে।
২. মা মাছ ধরা বন্ধ করা: ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ করতে হবে।
৩. কলকারখানার বর্জ্য: বর্জ্য যাতে নদীর পানিতে না মিশতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. সেচ নিয়ন্ত্রণ: সেচ নিয়ন্ত্রণ করতে হবে যাতে জলাশয় শুকিয়ে না যায়।
৫. বাজার নিয়ন্ত্রণ: ৯ ইঞ্চির নিচে রুইমাছ যাতে বাজারে বিক্রি না হয় তা লক্ষ রাখতে হবে।
৬. নদীর নাব্যতা বৃদ্ধি: নাব্যতা বৃদ্ধির মাধ্যমে সব ঋতুতে পানি প্রবাহ ঠিক রাখতে হবে।
৭. জনসচেতনতা সৃষ্টি: সেমিনার, সভা, সিস্ফুজিয়াম, ইলেকট্রনিক মিডিয়া, পেপার পত্রিকার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। যাতে রুইমাছ বিলুপ্ত হয়ে না যায়।
৮. মৎস্য আইন: মৎস্য আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে।
৯. হালদা নদী সংরক্ষণ হালদা নদী সংরক্ষণের মাধ্যমেও রুই মাছ সংরক্ষণ করা যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্বাদু পানির একটি…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”