| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘স্বামী এবং স্ত্রী…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

স্বামী এবং স্ত্রী উভয়ই মূক ও বধির। তাদের সকল বংশধর স্বাভাবিক, কিন্তু বাহক। তাদের কন্যা সন্তান যদি স্বাভাবিক কিন্তু বাহক পুরুষের সাথে বিয়ে করে তাহলে দুর্ভাগ্যবশতঃ ৯ : ৭ অনুপাতে কিছু স্বাভাবিক এবং মূক ও বধির সন্তানের জন্ম দেয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
স্পেনোমেগালি হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির প্লীহা বড় হয়ে যায়।
Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত গহ্বরকে সিলেন্টেরন বলে। একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরও বলা হয়ে থাকে। কারণ এ গহ্বরে Hydra-র পরিপাক, শোষণ, আত্তীকরণ কাজ সম্পন্ন হয়।
উদ্দীপকে উল্লেখিত ক্রসিংয়ের ফলাফলটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসকে সমর্থন করে যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নিচে এই ব্যতিক্রমের কারণ বিশ্লেষণ করা হলো-
মেন্ডেলের ২য় সূত্র: দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম বংশধরে () কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে।
সূত্র অনুযায়ী বংশধরে ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ । দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস: দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের (একে অপরের) প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে।
যাদের জিনোটাইপে প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন হোমোজাইগাস (dd বা ee) অবস্থায় থাকে তারা মূক ও বধির হয়। কিন্তু যাদের জিনোটাইপে প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন d অথবা একটি করে থাকে অথবা প্রকট জিন D এবং E থাকে তারা স্বাভাবিক হয়। এক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুযায়ী বংশধরে ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ না হয়ে ৯ : ৭ হয়। অর্থাৎ ৯ জন স্বাভাবিক এবং ৭ জন মূক ও বধির সন্তান জন্মগ্রহণ করে যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম প্রকাশ করে।
উদ্দীকে উল্লেখিত ঘটনাটিহলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। নিচে উদ্দীপক অনুসারে জনুর মধ্যে ক্রসিংয়ের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করা হলো-
মনে করি, d ও e দুটি প্রচ্ছন্ন জিন। এক্ষেত্রে ধরি, স্বামীর জিনোটাইপ = DDee এবং স্ত্রীর জিনোটাইপ = ddEE
জনুর মধ্যে ক্রম:
পিতামাতা ():
উদ্দীপকের দম্পতির সন্তানদের মধ্যে ৯ জন হবে স্বাভাবিক এবং ৭জন হবে মূকবধির।
অতএব, স্বাভাবিক বাক শ্রবণক্ষম: মূকবধির = ৯ : ৭।