A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সবাত শ্বসনে উৎপাদিত…’ যশোর বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৮৫🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সবাত শ্বসনে উৎপাদিত অ্যাসিটাইল কো-এ ধাপে ধাপে জারিত হয়ে NADH+H+ও FADH2 তৈরি করে যাহা একটি বিশেষ ধাপে জারিত হয়ে কার্যকর শক্তি ATP তে পরিণত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরে শর্করা জাতীয় পদার্থকে অসম্পূর্ণভাবে জারিত করে অ্যালকোহল বা জৈব এসিড তৈরি হয় তাই ফার্মেন্টেশন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্লোরোফিল অণুসমূহ এবং তার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতাসমূহ একসাথে একটি "ইউনিট" হিসেবে কাজ করে। এই ইউনিটকে ফটোসিস্টেম বা পিগমেন্ট সিস্টেম বলে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের ফটোসিস্টেম অবস্থান করে এবং প্রতিটি ফটোসিস্টেমে 400 টি পর্যন্ত ক্লোরোফিল অণু থাকতে পারে। প্রতিটি ফটোসিস্টেমের তিনটি অংশ থাকে। যথা- আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত বিশেষ ধাপটি হলো সবাত শ্বসনের চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। নিচে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত যে শ্বসনের কথা বলা হয়েছে তা হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙ্গে ATP বা শক্তি উৎপাদনের হিসাব ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো-

গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াসমূহ দুই স্থানে ঘটে থাকে। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় সাইটোপ্লাজমে এবং পরের দুটি ধাপ ক্রেবসচক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে।

সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও H2O উৎপাদনকালে সর্বমোট ৩৬ অণু ATP তৈরি হয়, যার হিসাব নিচের ছকে তুলে ধরা হলো:

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সবাত শ্বসনে উৎপাদিত…’ যশোর বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”