A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সবুজ মেধাবী এবং…’ ঢাকা কলেজ ২০২৬ – মনোভাব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মনোভাব🔢 সৃজনশীল নং ২৬🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সবুজ মেধাবী এবং বিসিএস ক্যাডার। সে নবীন অফিসার এবং কাজে খুবই দক্ষ এজন্য সবাই তাকে খুবই পছন্দ করে। সবুজের বাবা একজন মুদী দোকানদার সবুজের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তার মেয়ের জন্য সবুজকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। পরে যখন সবুজের বাবার সম্পর্কে জানতে পারে তখন প্রস্তাব থেকে পিছিয়ে আসে। কিন্তু কনে রিয়ার মা সবুজকে অত্যধিক পছন্দ করে বিধায় বিষয়টি সহজে মেনে না নিয়ে সবুজের সাথে রিয়ার বিয়ে দেন। ১০ বছর পর জানা যায় সবুজ তার স্ত্রী ও দুই সন্তানসহ সুখে আছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনোভাবের উপাদান তিনটি। যথা- ১। জ্ঞান বা অবহিতিমূলক, ২। অনুভূতিমূলক ও ৩। ক্রিয়ামূলক। কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। এ উপাদান মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণ প্রকাশ করে থাকে। মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। এ উপাদানের উপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। অর্থাৎ পছন্দ ও অপছন্দ গড়ে উঠার পিছনে মনোভাবের অনুভূতিমূলক উপাদানকেই মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে। এক্ষেত্রে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব হলে সে তাকে রক্ষা এবং তার মঙ্গল কামনার জন্য কাজ করে আর নেতিবাচক হলে সে তার ধ্বংস ও ক্ষতি সাধান করার ক্ষেত্রে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ঊর্ধ্বতন কর্মকর্তার ধারণাকে আমি পূর্ব সংস্কার হিসেবে ব্যাখ্যা করব। জাতিগত, ধর্মগত, সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবই পূর্বসংস্কার। এ সংস্কারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:

১. তথ্যাদির যথোপযুক্ত বিচার না করে যে সিদ্ধান্ত বা অভিমত গঠন করা হয় তাই পক্ষপাতদুষ্ট ধারণা।

২. প্রত্যেক পূর্বসংস্কারের মধ্যে আবেগীয় উপাদান থাকে। পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। এক্ষেত্রে ঝাড়ুদারদের প্রতি রতনের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিকূল মনোভাব লক্ষ করা গেছে।

৩. যারা পূর্বসংস্কারাচ্ছন্ন তারা কিন্তু একে পূর্বসংস্কার বলে মনে করে না। পরিশেষে বলা যায় যে, পূর্বসংস্কার কোনো বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দলের সদস্যদের প্রতি অসম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিবর্গের পক্ষপাতিত্বপূর্ণ মনোভাব, যা তাদের চিন্তন, প্রত্যক্ষণ, অনুভূতি ও কাজে প্রতিফলিত হয়। যেমন- মুদী দোকানদার, ঝাড়ুদার, মেথর প্রভৃতি দলের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি পূর্বসংস্কারের উদাহরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রিয়ার মা সবুজের বাবার পেশা মুদী দোকানদারের প্রতি সমাজে প্রতিষ্ঠিত পূর্বসংস্কারকে হ্রাস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে পারস্পরিক সংস্পর্শে পূর্বসংস্কার হ্রাস পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ সংস্কার থেকে নিষ্কৃতি পাবে। এক্ষেত্রে গৃহীত পদক্ষেপের প্রভাব নিচে উল্লেখ করা হলো-

পারস্পরিক সংস্পর্শ: পূর্ব সংস্কারের ধর্ম হলো অন্যের সাথে নিজের পার্থক্য রক্ষা করা। এ কারণে এক গোষ্ঠীর সদস্যরা বিপক্ষ গোষ্ঠীর থেকে নিজেদের দূরে রাখার বা সংস্রব বর্জনের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে। কাজেই পূর্ব সংস্কার হ্রাস বা দূর করতে হলে এমন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে গোষ্ঠী দুটি থেকে একে অপরের সংস্পর্শে আসে। এর ফলে পারস্পরিক আদান-প্রদানের সম্ভাবনা বৃদ্ধি পায়, যা পূর্ব সংস্কার হ্রাস করতে সহায়তা করে।

একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা: বিভিন্ন পর্যালোচনা হতে দেখা যায় যে, কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্ব সংস্কার কমে যায় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। যেমন: আমেরিকার জাতীয় ফুটবল দলে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ একই সাথে দলকে জেতানোর জন্য খেলে থাকে। এদের মধ্যে পূর্ব সংস্কার অনেক কম।

পরিশেষে বলা যায়, রিয়ার মা ও সবুজের বাবার আচরণে পারস্পরিক দূরত্ব কমিয়ে সমাজ থেকে মুদী দোকানদার বা অন্যান্য সাধারণ পেশার প্রতি বিদ্যমান পূর্বসংস্কার হ্রাসে ভূমিকা রাখছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সবুজ মেধাবী এবং…’ ঢাকা কলেজ ২০২৬ – মনোভাব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”