A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সীমা বাড়ি থেকে…’ সিলেট বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সীমা বাড়ি থেকে 4 m s2 ত্বরণে 20 sec যাত্রা করার পর 2 min সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় এবং বোন রীমার জন্য 5 min অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 min পর রীমা 2 m s2 ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উত্তর:

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা রা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে।

উত্তর:

সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এটি বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যে রৈখিক দূরত্ব নির্দেশ করে। ফলে সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। অন্যদিকে দূরত্ব হচ্ছে বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এটি গতিপথের উপর নির্ভর করে। এ কারণে বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে পূর্বের অবস্থানে আসলে এর সরণ শূন্য হয়। কিন্তু এর দূরত্ব হয় বৃত্তাকার পথের পরিধি।

অতএব, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে।

উত্তর:

উদ্দীপক হতে, সীমার আদিবেগ, u=0 m s1 সীমার ত্বরণ, a=4 m s2

20 s পর সীমার বেগ, v=u+at=0+4×20=80 m s1

এখন, সীমা সমবেগে 2 min বা 120 s চললে তার অতিক্রান্ত দূরত্ব,

s=vt=80×120=9600 m

অতএব, সীমা সমবেগে 9600 m দূরত্ব অতিক্রম করেছিল।

উত্তর:

‘গ’ হতে পাই, সমবেগে সীমা অতিক্রম করে, s1=9600 m সীমা ত্বরণে অতিক্রম করে,

s2=ut+12at2
=0×20+12×4×202
=800 m

উদ্দীপক হতে,
আদিবেগ, u=0 m s1
ত্বরণ, a=4 m s2
সময়, t=20 s
সীমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব,

s=s1+s2=9600+800=10400 m

এখন, সীমার মামা বাড়ি যেতে সময় লাগে, t1=20+120=140 s সীমা মামার বাড়িতে অপেক্ষা করে, t2=5 min=300 s

সীমা বাড়ি থেকে বের হয়ে মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত সময়, t1+t2=140+300=440 s

অপরদিকে রীমা 6 min বা 360 s পর রওয়ানা দিলে, সীমাকে ধরতে হলে মামার বাড়িতে পৌঁছাতে (440-360) বা, 80 s অপেক্ষা কম সময় নিতে হবে।

এখানে,

মামার বাড়ির দূরত্ব, s=10400 m

আদিবেগ, u=0 m s1

ত্বরণ, a=2 m s2

সময়, t= ?

এখন, রীমার ক্ষেত্রে,

s=ut+12at2

বা, 10400=0×t+12×2×t2

বা, t2=10400

t=101.98 s>80 s

যেহেতু, রীমা 80 s -এ মামার বাড়ি পৌঁছাতে পারবে না, তাই সীমা ও রীমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব না।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সীমা বাড়ি থেকে…’ সিলেট বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”