| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সেই শৈশবের সুরবালা…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – অপরিচিতা, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুড়ির শব্দ শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব কর, কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি বলিলাম থাক-না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম : সুরবালা আজ তোমার কেহই নয়; কিন্তু সুরবালা তোমার কী না হইতে পারিত! সে কথা সত্য। সুরবালা আমার কী না হইতে পারিত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ-দুঃখভাগিনী হইতে পারিত- সে আজ এত দূর, এত পর, আজ তাহার দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কল্যাণী কানপুর স্টশনে নেমেছিল।
বিয়ে ভেঙে যাওয়ার কারণে অনুপম কল্যাণীকে কখনো না দেখতে পাওয়ার কারণে নিজের কল্পনাতেও কল্যাণীর না থাকার প্রসঙ্গে প্রশ্নোত্তর কথাটি বলেছেঅপরিচিতা গল্পে মামার
যৌতুকলোভী মানসিকতার কারণে বিয়ের আসর থেকে বিয়ে না করেই অনুপমকে ফিরে আসতে হয়েছে। ফলে অনুপম এর কাছে কল্যাণী অচেনা থেকে যায়। এমনকি কল্যাণীকে কখনো না দেখায় তার অবয়ব অনুপমের অচেনাই থেকে যায়।বিনুদার বর্ণনা শুনে পছন্দ করে অনুপম কখনো কল্যাণীকে দেখেনি। কল্যাণীর কোন ছবি অনুপম দেখেনি। ফলে কল্যাণীর দেখতে কেমন সে কল্পনাও করতে পারে না অনুপম। আর এ প্রসঙ্গেই প্রশ্নোত্তর কথাটি বলা হয়েছে।
উদ্দীপকের কথকের মধ্যে তার ভালোবাসার মানুষের গভীর অনুরাগ ও না পাওয়ার বেদনা প্রকাশ পেয়েছে, যা তাকে আলোচ্য গল্পের অনুপমের সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে।
অপরিচিতা গল্পে দেখা যায় কল্যাণীর সাথে বিয়ে ভেঙ্গে যাওয়ার পরেও কল্যাণকে ভুলতে পারেনি বরং তাকে পরমযন্তে হৃদয় স্থান দিয়েছে। কল্যাণীকে না পাওয়ার কল্যাণীর জন্য তার হৃদয় হাহাকার বিরাজ করে। কল্যাণীকে নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখলেও পারিপার্শ্বিক কারণে তা হয়ে ওঠেনি।ফলে অনুপমের মাঝে বিচ্ছেদের বেদনা প্রগাঢ় হয়ে উঠেছে।
উদ্দীপকে দেখা যায় যে গল্পের কথক তার শৈশবের ভালোবাসার মানুষকে স্মৃতিচারণ করেছে। শৈশবের তার সুরবালা জীবনে কি না হতে পারত।এখন তাকে নিয়ে ভাবাও পাপ। মূলত কথকের সুপ্ত ভালবাসা ও হাহাকার এখানে প্রকাশিত হয়েছে। অনুরূপভাবে গল্পেও দেখতে পাই যে অনুপমের বিয়ে-কল্যাণীর সাথে ঠিক হলেও তার যৌতুক লোভী মামার আচরণের কারণে অনুপমের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভাঙার পরেও মনের মধ্যে কল্যাণীকে নিয়ে স্বপ্ন দেখে। এখানে কাছের মানুষকে না পাওয়ার বেদনা ফুটে উঠেছে। তাই উপরোক্ত বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রেই প্রিয়া কে না পাওয়ার হাহাকার প্রকাশিত হয়েছে। সে বিবেচনায়,প্রশ্নোত্তর উক্তিটি যথার্থ।
প্রিয়জনকে না পাওয়ার হাহাকারই উদ্দীপকের কথক ও অপরিচিতা গল্পের অনুপমকে একই সূত্রে গেঁথেছে।' উক্তিটি যথার্থ
অপরিচিতা গল্পে যৌতুকলোভী মামার কারণে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ভেঙে যায়।কল্যাণীকে না দেখলেও তার কথা শুনে তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। অনুপম কল্যাণীকে ভুলতে পারেনা কল্যাণীকে না পাওয়ার হাহাকার তাকে কাতর করে তোলে।
উদ্দীপকে দেখা যায় কথক তার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে নিতে পারেননি। ফলে না পাওয়ার বেদনা তাকে প্রতিনিয়ত আহত করে। যে সুরবালা তাঁর জীবনে অনেক কিছু হতে পারতো, আজ তা মনে করাও পাপ কথকের সুপ্ত ভালবাসা ও হাহাকার এখানে প্রকাশিত হয়েছে। অপরিচিতা গল্পের অনুপম কল্যাণীকে না পাওয়ার দিকটি ফুটে উঠেছে। গল্পে অনুপম পরবর্তী সময় কল্যাণীকে পুনরায় বিয়ের মিনতি আহ্বান জানালেও কল্যাণে তাতে অসম্মতি জানায়। ফলে কাছে পেলেও একান্ত আপন করে প্রিয়াকে না পাওয়ার বেদনায় দগ্ধ হতে হয় অনুপমকে। এসব দিক বিবেচনা করে উভয় ক্ষেত্রেই প্রিয়াকে না পাওয়ার হাহাকার প্রকাশিত হয়েছে।সে বিবেচনায়, প্রশ্নোক্ত উক্তটি যথার্থ।