A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শাফিন সপ্তাহে ২…’ ঢাকা বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

শাফিন সপ্তাহে ২ – ৩ দিন খেলাধুলা করে। সে হালকা পরিশ্রমী। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৮০ কেজি এবং বয়স ১৬ বছর।

উত্তর:

উদ্ভিদে সালফারের অভাবজনিত কারণে মূল, কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যাওয়াকে ডাইব্যাক বলে।

উত্তর:

রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালি থেকে পরিশোষণ করে। ধারণা করা হয়, এরূপ খাবার খাদ্যনালির ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে। আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধাপ্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। তাই আঁশ জাতীয় খাদ্য আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজন।

উত্তর:

কোনো ব্যক্তির দৈনিক ক্যালরি চাহিদা তার বিএমআর মানের সাহায্যে নির্ণয় করা যায়।
উদ্দীপকে দেওয়া তথ্য অনুযায়ী,
শাফিনের বয়স = ১৬ বছর
উচ্চতা = ৫ ফুট ১ ইঞ্চি = ৬১ ইঞ্চি = ১৫৫ সে.মি. (প্রায়)
ওজন = ৮০ কেজি
আমরা জানি,
ছেলেদের বি.এম.আর = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫+ উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর)
সুতরাং শাফিনের বিএমআর 
= ৬৬ + (১৩.৭ × ৮০) + (৫ × ১৫৫) – (৬.৮ × ১৬)
= ৬৬ + ১০৯৬ ৭৭৫ – ১০৮.৮
= ১৯৩৭ – ১০৮.৮
= ১৮২৮.২ কিলোক্যালরি
শাফিন যেহেতু হালকা পরিশ্রমী, সপ্তাহ ২-৩ দিন খেলাধুলা করে, তাই
শাফিনের ক্যালরি চাহিদা = বিএমআর মান × ১.৩৭৫
= ১৮২৮.২ × ১.৩৭৫ কিলোক্যালরি
= ২৫১৩.৭৭৫ কিলোক্যালরি
সুতরাং শাফিনের দৈনিক ক্যালরি চাহিদা ২৫১৩.৭৭৫ কিলোক্যালরি।

উত্তর:

উদ্দীপক অনুসারে,
শাফিনের দৈহিক ওজন = ৮০ কেজি
উচ্চতা = ১৫৫ সে.মি. বা ১৫৫১০০ ১৫৫  ১০০  মি. বা ১.৫৫ মি.
আমরা জানি, BMI = দেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটার দেহের ওজন (কেজি) { দেহের উচ্চতা (মিটার) }2
অতএব, শাফিনের BMI = ৮০১৫৫ ৮০ (.)2
= ৩৩.২৯
শাফিনের BMI এর মান হলো ৩৩.২৯; যা BMI এর মানদণ্ড অনুযায়ী মোটা হওয়ার প্রথম স্তরকে নির্দেশ করে। সুস্বাস্থ্যের ক্ষেত্রে BMI এর মান হলো ১৮.৫ - ২৪.৯। শাফিনের BMI এর মান সুস্বাস্থ্যের আদর্শ মানের আসতে হলে তাকে ওজন কমাতে হবে।
এক্ষেত্রে,
যখন BMI এর মান ৩৩.২৯ তখন দৈহিক ওজন = ৮০ কেজি
যখন BMI এর আদর্শ মান ২৪.২৯, তখন দৈহিক ওজন কেজি = ৮০২৪৯৩৩২৯ ৮০ × ২৪.৯  ৩৩.২৯  কেজি
= ৫৯.৮৩ বা ৬০ কেজি
সুতরাং শাফিনের ওজন কমাতে হবে = (৮০ – ৬০) কেজি = ২০ কেজি অতএব, শাফিনের সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ BMI গড় মানের ক্ষেত্রে তার ওজন ২০ কেজি কমানো উচিত।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শাফিন সপ্তাহে ২…’ ঢাকা বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”