A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শাহিন দুবাই থেকে…’ চট্টগ্রাম কলেজ ২০২৪ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ৪৮🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শাহিন দুবাই থেকে 100 gm এর একটি স্বর্ণের বার কিনে চট্টগ্রামে তার বন্ধু জাওয়াদকে উপহার দিল। জাওয়াদ তাকে বলল, “এই বারটিকে ভূ-পৃষ্ঠ হতে যে উচ্চতায় উঠালে ওজন অর্ধেক হবে, ভূ-পৃষ্ঠ হতে ঠিক একই গভীরতায় নামালেও ওজন অর্ধেক হবে।

দুবাই’র অক্ষাংশ: 25. 20° N এবং চট্টগ্রামের অক্ষাংশ : 22.37° N

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেপলারের দ্বিতীয় সূত্রটি হলো- “গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, মহাকর্ষীয় বিভব, V=−GMr; যেখানে M ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে।দূরত্বে অবস্থিত ।

এখানে, ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে বহিঃস্থ কোনো বল দ্বারা কাজ সম্পন্ন হয়নি, কেবলমাত্র মহাকর্ষীয় আকর্ষণ বল দ্বারা কাজ সম্পন্ন হয়েছে। কাজেই মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হবে অসীমে, যার মান শূন্য । অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুটির দিকে অগ্রসর হলেই মহাকর্ষীয় বিভবের মান শূন্য অপেক্ষা কমতে থাকে অর্থাৎ ঋণাত্মক হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, স্বর্ণের বারের ভর, m = 100gm = 0.1 kg

দুবাই-এর অক্ষাংশ, λ1=25.2∘ 

 চট্টগ্রামের অক্ষাংশ, λ2=22.37∘

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 x 106m

পৃথিবীর পর্যায়কাল, T = 24 h = 86400 s

এখন, দুবাই-এ স্বর্ণের বারটির ওজন, 

W1=mg1=m(g−ω2Rcos2⁡λ1).....(i)

এবং চট্টগ্রামে স্বর্ণের বারটির ওজন,

W2=mg2=m(g−ω2Rcos2⁡λ2) .........(ii)

∴ চট্টগ্রামে বারের ওজন হ্ৰাস

=W2−W1=mg−mω2Rcos2⁡λ2−mg+mω2Rcos2⁡λ1=mω2R(cos2⁡λ2−cos2⁡λ1)

=0.1×(2πT)2×R(cos2⁡22.37∘−cos2⁡25.2∘)=0.1×(2π86400)2×6.4×106×(0.855−0.8187)=1.23×10−4 N

অতএব, চট্টগ্রামে বারের ওজন 1.23 x 10-4 N হ্রাস পাবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, এই বারটিকে ভূ-পৃষ্ঠ হতে । উচ্চতায় উঠালে ওজন অর্ধেক হবে।

এখানে,

স্বর্ণের বারের ভর, m = 100gm = 0.1 kg

ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g হলে,

স্বর্ণের বারটির ওজন, W = mg = 0.1 g

তাহলে, Wh=W2

mgh=mg2

বা, gh=g2

বা, g(RR+h)2=g2[∵gh=g×(RR+h)2]
বা, RR+h=12
বা, 2R=R+h
বা, h=2R−R=R(2−1)=6.4×106×(2−1)
∴h=2.65×106 m

আবার, ধরি, ভূ-পৃষ্ঠ হতে d গভীরতায় গেলে বারটির ওজন অর্ধেক হবে।

তাহলে, Wd=W2

বা, mgd=mg2 বা, gd=g2
বা, g(1−dR)=g2[∵gd=g×(1−dR)]
বা, 1−dR=12 বা, dR=1−12=12
বা, d=R×12=6.4×106×12=3.2×106 m

এখানে, h ≠ d

অর্থাৎ, স্বর্ণের বারটিকে ভূ-পৃষ্ঠ হতে যে উচ্চতায় উঠালে ওজন অর্ধেক হবে, ভূ-পৃষ্ঠ হতে ঠিক ততখানি গভীরতায় নামালে ওজন অর্ধেক হবে না । সুতরাং, জাওয়াদের উক্তিটি সঠিক নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শাহিন দুবাই থেকে…’ চট্টগ্রাম কলেজ ২০২৪ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”