A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শামীমের উচ্চতা 172…’ কুমিল্লা বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

শামীমের উচ্চতা 172 সে.মি. এবং ওজন 52 কেজি। বড় ভাই শরীফের রাতের খাবারের পরিমাণ 350 গ্রাম যাতে 60% শর্করা, 20% আমিষ, 5% চর্বি এবং বাকী অংশে রাফেজ থাকে।

উত্তর:

পরিপাক: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালির ভেতরে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানসমূহ নির্দিষ্ট এনজাইম এবং হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে।

উত্তর:

মানুষের রক্তের লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে a ও ৮ দুধরনের অ্যান্টিবডি থাকে।
এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। একে ব্লাড গ্রুপ বলে। দাতা এবং গ্রহীতার রক্তের অ্যান্টিজেন এর উপস্থিতি নিশ্চিত করার জন্য রক্তের গ্রুপ জানা প্রয়োজন। দাতার লোহিত কণিকা বা কোষের কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতার রক্তরসে উপস্থিত এমন অ্যান্টিবডির সংস্পর্শে আসে, যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিজেন-অন্টিবডি বিক্রিয়া হতে গ্রহীতা বা রোগীর জীবন বিপন্ন হতে পারে। এজন্য সব গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় না। তাই মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন।

উত্তর:

দেওয়া আছে,
শরীফের রাতের খাবারের পরিমাণ 350 গ্রাম।
যাতে, শর্করা 60%
আমিষ 20%
চর্বি 5%
এবং বাকিটা রাফেজ

∴  শরীফের খাবারে শর্করার পরিমাণ (350 এর 60100) গ্রাম

= 210 গ্রাম

 ∴ শরীফের খাবারে আমিষের পরিমাণ (350 এর 20100) গ্রাম

= 70 গ্রাম

∴ শরীফের খাবারে চর্বির পরিমাণ (350 এর 5100) গ্রাম

= 17.5 গ্রাম

∴210 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় (210 × 4)

= 840 কিলোক্যালরি
70 গ্রাম আমিষ থেকে পাওয়া যায় (70 * 4) = 280 কিলোক্যালরি

এবং 17.5 গ্রাম চর্বি থেকে পাওয়া যায় (17.5 x 9)

 = 157.5 কিলোক্যালরি

∴350 গ্রাম খাবারে পাওয়া যায় মোট = (840 + 280 + 157.5)

= 1277.5 কিলোক্যালরি

উত্তর:

উদ্দীপক হতে পাই,

 শামীমের ওজন = 52 কেজি

শামীমের উচ্চতা = 172 সে.মি.

=172100 মি.[∴100 সে.মি.1 মি]

= 1.72 মি.

আমরা জানি, BMI দেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটার= দেহের ওজন (কেজি)  দেহের উচ্চতা (মিটার) 

=52(1.72)2

= 17.58
∴ শামীমের BMI হচ্ছে 17.58 যা সুস্বাস্থ্যের আদর্শমান (18.5-24.9) এর চেয়ে কম। অর্থাৎ তা দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। তোর শরীরের ওজন কম। তাই পরিমিত খাদ্যগ্রহণ করে ওজন বাড়াতে হবে।

দেহের ওজন বাড়াতে শামীমকেকে সুষম খাবার গ্রহণ করতে হবে। তার সুষম খাবার তালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভুক্ত থাকতে হবে। তাকে শর্করা জাতীয় খাদ্য, যেমন- ভাত, আলু, রুটি ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে। এরপর আসে ভিটামিন ও খনিজ, লবণ যুক্ত বিভিন্ন ফলমূল এবং শাক-সবজি। এসব ভাত, রুটি থেকে কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, পনির, ছানা, দই আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খেতে হবে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, নাবিলের যেহেতু BMI মান কম, তাই উপরিউক্ত সুষম খাবারগুলো সঠিক পরিমাণে গ্রহণের মাধ্যমে শামীম সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শামীমের উচ্চতা 172…’ কুমিল্লা বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”