| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শীতকালে সাইবেরিয়া অঞ্চল…’ বরিশাল বোর্ড ২০১৯ – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

শীতকালে সাইবেরিয়া অঞ্চল থেকে বাংলাদেশে অনেক অতিথি পাখি আসে। এটি এক ধরনের আচরণিক বৈশিষ্ট্য।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১২
কোন উদ্দীপকের উৎসের সাথে সম্পর্ক রেখে দেহ অক্ষের অবস্থানগত যে পরিবর্তন ঘটে, তাকেই ট্যাক্সিস বলে।
যে প্রক্রিয়ায় কোন প্রাণী নিজেদেরকে বিপন্ন করে হলেও তার অন্য দলের সদস্যকে সহায়তা করে তাই আ্যল্ট্রুইজম। মৌমাছি সদস্যদের মাঝে আ্যল্ট্রুইজম লক্ষ্য করা যায়।
উদ্দীপকে উল্লিখিত পাখি হলো পরিযায়ী পাখি। নিচে পরিযায়ী পাখির পরিযান ব্যাখ্যা করা হলো:
বাংলাদেশের প্রধানত শীতকালে পরিযায়ী পাখির আগমনে মুখরিত থাকে। সারা বছরই পরিযায়ি পাখির আনাগোনা অব্যহত থাকে। পাখি দেশের পাখি হতে পারে, বিদেশে পাখিও হতে পারে। সময়কাল ভেদে এগুলো গ্রীষ্মকালীন ও শীতকালীন পাখি নামে পরিচিত। কিছু পাখি আছে যা অন্য দেশে যাওয়ার আগে দু একদিন বাংলাদেশে অবস্থান করার পর নির্দিষ্ট দেশে উড়াল দেয়। এসব পাখি ট্রানসিয়েন্ট পরিযায়ীবাংলাদেশের যেসব বিদেশি পাখি পরিযায়ী হয় তার বেশিরভাগ আসে হিমালয় ও বাইরে থেকে। অনেক প্রজাতির আগমন ঘটে ইউরোপ ও দূরপ্রাচ্য থেকে। অর্থাৎ ইউরেশিয়া থেকে দক্ষিণ, দক্ষিণপূর্ব ও পূর্ব এশিয়ায় শীতে পাখি পরিযায়ী হয়। শরৎ ও বসন্তকালে কিছু পাখির যাতায়াত চোখে পড়ে। অনেক বিদেশী পরিযায়ী পাখি রয়েছে যা স্বদেশে বিপণ্য বা অতি বিপন্ন হয়ে আছে এমন পাখিও বাংলাদেশের এসে কিছুদিনের জন্য হলেও স্বচ্ছন্দে কাটিয়ে যায়। সমস্ত হাওর এলাকা পরিযায়ী পাখির জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে, আইনের বিশেষ বিধান করে এগুলো সুরক্ষার ও ব্যবস্থা করা হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত অতিথী পাখি আসা হল সহজাত আচরণের উদাহরণ। অপরদিকে ঘন্টা বাজিয়ে মাংস দেখালে কুকুরের জিভে জল আসার শিখন আচরণের বিষয়টি নির্দেশ করে। শিক্ষালব্ধ আচরণ উদ্দীপকের সহজাত আচরণ হতে ভিন্ন বিষয়টি নিচের পার্থক্যের মাধ্যমে দেওয়া হল-