| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সহিদ স্যার উদ্ভিদবিজ্ঞানের…’ কুমিল্লা বোর্ড ২০২২ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সহিদ স্যার উদ্ভিদবিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠন অণুবীক্ষণ যন্ত্রে ছাত্রদের দেখালেন। একটি অংশের বহিঃত্বকে এককোষী লোম বিদ্যমান, অপরটিতে লোম নেই কিন্তু কিউটিকল আছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে।
পাতার বহিঃত্বক বা কিনারা থেকে তরল পানি নিঃসরণের প্রক্রিয়াকে হাইডাথোড বা পানি-পত্ররন্ধ্র বলে।
পানি-পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি রন্ধ্রের মাধ্যমে বের করে দেয়। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। ঘাস, কচু এবং টমেটো উদ্ভিদে হাইডাথোড ঘটে।
উদ্দীপকের প্রথম অঙ্গটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন।
একবীজপত্রী উদ্ভিদের মূল দুইটি ভাগে বিভক্ত। যথা :
১) বহিঃস্টিলীয় অঞ্চল-এটি এপিডার্মিস থেকে এপিব্লেমা পর্যন্ত বিস্তৃত।
২) অন্তস্টিলীয় অঞ্চল-এটি পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত।
নিচে এর অন্তর্গঠন এর চিত্র দেয়া হলো –
উদ্দীপকে উল্লিখিত অংশ দুটির অন্তর্গঠন হলো যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন ও একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন।
নিচে এদের তুলনা করা হলো :