A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষিত মানুষের কালচারই…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ নাটক ও উপন্যাস🧩 অধ্যায় ২য় অধ্যায় — লালসালু🔢 সৃজনশীল নং ১০🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষিত মানুষের কালচারই ধর্ম আর সাধারণ মানুষের ধর্মই কালচার। এ কারণে দরিদ্র অঞ্চলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যুগে যুগে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। যেখানে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কেন্দ্রে থাকা নেতারা গড়ে তোলেন সম্পদের পাহাড়। এমনই একজন আধ্যাত্মিক নেতা হলেন শফিউল্লাহ। যিনি ভক্তের সাথে সাক্ষাতের নাম করে সিঙ্গাপুর যান নিজের চিকিৎসার জন্য। আর ভক্তদের চিকিৎসার জন্য মহৌষধ হলো তাঁর পড়া পানি।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রহিমার পেটে চৌদ্দোটি প্যাঁচ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের খোদাভীতিকে কাজে লাগিয়ে মাজার ব্যবসার মাধ্যমে মজিদ মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল।

এক নিরাকপড়া (বাতাসহীন স্তব্ধ গুমোট আবহাওয়া) শ্রাবণের দুপুরে মহব্বতনগর গ্রামে আগমন ঘটে মজিদের। সেখানে একটি পুরোনো কবরকে মোদাচ্ছের পীরের মাজার বলে দাবি করে সে। এই কবরকে কেন্দ্র করে মজিদ তার ধর্মব্যবসা শুরু করে। কিছুদিনের মধ্যেই সেখানে ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি-দুয়ানি-আধুলি, সত্যি টাকা, নকল টাকার ছড়াছড়ি হতে থাকে। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় সে। একই সাথে, রহিমাকে বিয়ে করে সংসার শুরু করে মজিদ। মানুষের মনে ধর্মভীতি জাগিয়ে সমাজেও নিজের আধিপত্য গড়ে তোলে সে। আর এভাবেই ধর্মকে পুঁজি করে মজিদ মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শফিউল্লাহ 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাথে অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ।

'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামের সরলপ্রাণ মানুষকে পীরের দোহাই দিয়ে নানা সমস্যার সমাধান দেয়। পীরের খাদেম হিসেবে তার ঐশ্বরিক ক্ষমতা আছে বলে সকলের কাছে প্রমাণ করতে চায় সে। অথচ নিজের সমস্যার সমাধানই সে করতে পারে না। সে নিজে নিঃসন্তান হলেও গ্রামের মেয়েদের সন্তানপ্রাপ্তির জন্য চিকিৎসা করে। এমনকি, তার ভণ্ডামিতে খালেক ব্যাপারীর স্ত্রীকেও তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি চলে যেতে হয়।

উদ্দীপকের শফিউল্লাহ আলোচ্য উপন্যাসের মজিদের মতোই প্রতারক। তিনি একজন আধ্যাত্মিক নেতা। তিনি ভক্তদের সাথে সাক্ষাত করার কথা বলে সিঙ্গাপুর গেলেও, নিজের চিকিৎসা করানোই তাঁর মূল লক্ষ্য। আর ভক্তদের চিকিৎসার জন্য তাঁর পড়া পানি দেন। শফিউল্লাহর ক্ষমতা না থাকা সত্ত্বেও ভক্তদের কাছে তিনি তাঁর ক্ষমতা জাহির করেন। উপন্যাসের মজিদের মতোই ভণ্ডামি দেখা যায় উদ্দীপকের শফিউল্লাহর মাঝেও। বস্তুত, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে ধোঁকা দেয় উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের শফিউল্লাহ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের আংশিক ছায়াপাত ঘটেছে"- মন্তব্যটি যথার্থ।

'লালসালু' উপন্যাসের কাহিনি গ্রামীণ সমাজজীবনের বাস্তবতাকে ঘিরে আবর্তিত। ভন্ড মজিদ সাধারণ মানুষের সরলতার সুযোগে তাদেরকে ধর্মের কঠিন বেড়াজালে আটকে রাখে। তার স্বার্থসিদ্ধির জন্য সে মানুষকে মাজারের দিকে আকৃষ্ট করতে চায়। মূর্খ মানুষেরাও মজিদের সকল কথা বিশ্বাস করে। আবার, উপন্যাসের আক্কাস, জমিলা, তাহের- কাদেরের বাবা মজিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে সে তা দৃঢ়তার সাথে দমন করে।

উদ্দীপকে স্বার্থান্বেষী আধ্যাত্মিক নেতা হিসেবে শফিউল্লাহ চরিত্রটি উপস্থাপন করা হয়েছে। তিনি সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজের অর্থ-সম্পদ বৃদ্ধি করেন। নিজের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেলেও ভক্তদের জন্য পানিপড়ার ব্যবস্থা করেন। ভক্তদের অজ্ঞতা ও অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি এই ভণ্ডামির ব্যবসা চালিয়ে যান। আলোচ্য উপন্যাসের মজিদও গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভ করে।

'লালসালু' উপন্যাসের কাহিনি অত্যন্ত সুসংহত ও সুবিন্যস্ত। এখানে লেখক গ্রামীণ কুসংস্কারাচ্ছন্ন জীবনব্যবস্থার পাশাপাশি নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ সকলের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। অন্যদিকে, উদ্দীপকে শুধু ধর্মতন্ত্রের কুপ্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচ্য উপন্যাসে পুরুষতন্ত্রের বিস্তার, নারী জীবনের অসহায়ত্ব, সক্রিয় জোতদার সমাজের কাছে দরিদ্র মানুষের পরাজয় আর তারুণ্য এসবকিছুর সংমিশ্রণ ঘটেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে সঠিক ও যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষিত মানুষের কালচারই…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)”