| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ a – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

শিক্ষক ব্যবহারিক ক্লাসে ছাত্রদের একটি উদ্ভিদ দেখালেন। তিনি বললেন, এটি একটি অপুষ্পক উদ্ভিদ। এটি ঠাণ্ডা, ভিজা এবং ছায়াযুক্ত স্থানে জন্মায়। একটি হৃৎপিণ্ডাকৃতির গঠন বিশিষ্ট অঙ্গ থেকে এটি তার জীবনচক্র শুরু করে। দেশের বিভিন্ন জায়গায় এ উদ্ভিদটি সবজি হিসেবে ব্যবহার করা হয়। [বরিশাল বোর্ড ২০১৬]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
উদ্ভিদের জীবনচক্রে গ্যামেটোফাইটিক জনুর সাথে স্পোরোফাইটিক জনুর পর্যায়ক্রম আবির্ভাবই হলো জনুক্রম।
গ্রিক Pteron থেকে Pteridophyta শব্দের উৎপত্তি। Pteron শব্দের অর্থ পক্ষ বা ডানা (Feather) ও Phyton অর্থ উদ্ভিদ। অর্থাৎ টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর পক্ষলবিশিষ্ট ফ্রন্ড (পাতা কচি অবস্থায় মোড়ানো) থাকে। টেরিসের পাতা যৌগিক এবং কচি অবস্থায় কুণ্ডলিত থাকে বলে তাদেরকে টেরিডোফাইটস্ বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডাকৃতির গঠনবিশিষ্ট অঙ্গটি হলো টেরিসের প্রোথ্যালাস। নিচে টেরিসের প্রোথ্যালাসের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডাকৃতির গঠনটি হলো টেরিসের প্রোথ্যালাস এবং জীবনচক্রটি হলো টেরিসের জনুক্রম। টেরিসের জনুক্রমের জন্য প্রোথ্যালাস অত্যাবশ্যকীয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-
টেরিসের জীবনচক্রে সুস্পষ্টভাবে দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। স্পোরোফাইটিক জনুর শেষে হ্যাপ্লয়েড স্পোর (n) গঠিত হয়। স্পোরগুলো অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। প্রোথ্যালাসের অঙ্কীয় তলে আর্কিগোনিয়া এবং অ্যাম্বেরিডিয়া জন্মে। যেখানে যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হয়। উভয় প্রকার হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। এভাবে গ্যামিটোফাইটিক জনুর সমাপ্তি ঘটে এবং স্পোরোফাইটিক জনু পুনরায় শুরু হয় এবং আবার স্পোর (n) তৈরি করে। এভাবে টেরিসের জীবনচক্র চক্রাকারে চলতে থাকে। টেরিসের জীবনচক্রে যদি স্পোর থেকে প্রোথ্যালাস গঠিত না হয় তবে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হবে না। ফলে কোনো জাইগোট গঠন হবে না এবং স্পোরোফাইটিক উদ্ভিদও উৎপন্ন হবে না। মোটকথা টেরিসের জনুক্রমই বন্ধ হয়ে যাবে।
অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টরূপে বুঝা যায় যে, টেরিসের জনুক্রমে প্রোথ্যালাসের ভূমিকা অপরিহার্য।